কেন আ.লীগের প্রার্থী হতে চান, জানালেন নায়িকা মাহি
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কেন আ.লীগের প্রার্থী হতে চান, জানালেন নায়িকা মাহি

 

বিএনপির ছেড়ে দেওয়া একাদশ জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ লক্ষ্যে গতকাল (বৃহস্পতিবার) বিকালে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়ন কেনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহি। কেন অভিনয় জগতের মানুষ হয়ে নৌকার প্রার্থী হতে চান, সেটি জানতে চান সাংবাদিকরা। জবাবে মাহি বললেন- দুই উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রার্থী হতে চান তিনি। 

দুটি উদ্দেশ্য তুলে ধরে এই নায়িকা বলেন, ‘এক. আমার নির্বাচনি এলাকা অনেকাংশে পিছিয়ে আছে। সেই জায়গা থেকে তাদের সেবা নিশ্চিত করা। দুই. বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত পরিমাণ উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা। আমার এলাকায় প্রচার করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যেসব উন্নয়ন করেছেন।’ 

আগামী ১ ফেব্রুয়ারি এই উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। মাহি বলেন, ‘আমি স্বামীকে বলেছিলাম, ন্যূনতম ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব ও এই আসন নৌকাকে এনে দেব ইনশাআল্লাহ।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চান। আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মাহি নিজেও আওয়ামী লীগ করেন। ফলে তাকে মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রার্থী চূড়ান্ত করবে আমাদের দলের মনোনয়ন বোর্ড।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) উপনির্বাচনে নায়িকা মাহিয়া মাহি নৌকা প্রতীকে মনোনয়ন চেয়ে গণসংযোগ করছেন। গত সোমবার বিকালে নাচোল রেলস্টেশনে এবং মঙ্গলবার বিকালে গোমস্তাপুরের রহনপুর বাজারে আসন্ন উপনির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে গণসংযোগ করেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নির্বাচনি প্রচার চালাচ্ছেন।

এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি শারমিন আক্তার নিপা (মাহিয়া) নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসন শূন্য হয়। এখানে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসন থেকে নির্বাচন করতে চান মাহি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »