সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


খারাপ স্বপ্ন দেখলে মহানবী (সা.) যা করতে বলেছেন
প্রকাশ: ২০ আগস্ট, ২০২২, ১২:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খারাপ স্বপ্ন দেখলে মহানবী (সা.) যা করতে বলেছেন

অনলাইন ডেস্ক

ঘুম আল্লাহতায়ালার বড় একটি নিয়ামত। আল্লাহতায়ালা ঘুম দিয়েছেন দিনের পরিশ্রম শেষে শরীরের ক্লান্তি দূর করার জন্য। ঘুমের মাঝেই মানুষ বিভিন্ন স্বপ্ন দেখে। ভালো-মন্দ দুরকমই।

খারাপ স্বপ্ন দেখলে অনেকে ভয়ে আঁতকে ওঠে। ভয় দূর করার জন্য নানা পদ্ধতি অবলম্বন করে থাকে। ভালো বা খারাপ স্বপ্ন দেখলে কী করণীয় তা জানার আগে আমাদের জানতে হবে স্বপ্ন কত প্রকার ও কী কী?

স্বপ্ন মূলত তিন প্রকার

১. ভালো ও সৎ স্বপ্ন; এ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ এবং নবুওয়্যাতের ছয়চল্লিশ ভাগের এক ভাগ। এ সম্পর্কে সহিহ হাদিস আছে।

২. অপছন্দনীয় খারাপ স্বপ্ন; এ স্বপ্ন শয়তানের কুমন্ত্রণা থেকে দেখানো হয়ে থাকে, যাতে এর দ্বারা আদম সন্তান চিন্তিত হয় এবং শয়তান তাকে নিয়ে ঘুমের মধ্যে খেলা করতে পারে।

৩. জাগ্রত অবস্থায় যে বিষয়ে মানুষ নিজে নিজে কথা বলে অথবা চিন্তা করে সে বিষয়টি ঘুমের মধ্যে দেখা।

তৃতীয় ধরনের স্বপ্নের মাঝে সাধারণত মানুষ তার জাগ্রত অবস্থার কর্মকাণ্ডগুলোই দেখে থাকে। এই হলো তিন প্রকার স্বপ্ন। ভালো বা মন্দ স্বপ্ন দেখলে স্বপ্নদ্রষ্টার করণীয় কী এ সম্পর্কে সিহাহ সিত্তাসহ অন্যান্য কিতাবেও সহিহ সনদে বর্ণিত একাধিক হাদিস পাওয়া যায়। দু-একটি হাদিস এখানে পেশ করব ইনশাআল্লাহ।

হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত : তিনি বলেন, আমি রাসূল (সা.)-কে বলতে শুনেছি, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। তোমাদের কেউ খারাপ স্বপ্ন দেখলে তার উচিত তার বাম দিকে তিনবার থুতু মারা। অতঃপর ওই স্বপ্নের খারাবি হতে আশ্রয় চাওয়া। তাহলে ওই স্বপ্নে তার কোনো ক্ষতি হবে না। (সুনানে আবু দাউদ, ৫০২১)।

অপর এক হাদিসে হজরত জাবির থেকে বর্ণিত আছে যে, রাসূল (সা.)-বলেছেন, কেউ খারাপ স্বপ্ন দেখলে সে যেন তার বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করে, মহান আল্লাহর কাছে শয়তান থেকে তিনবার আশ্রয় প্রার্থনা করে এবং পাশ পরিবর্তন করে ঘুমায়। (সুনানে আবু দাউদ : ৫০২২)।

উপরিউক্ত দুটি হাদিসে সুস্পষ্ট বর্ণনা করা হয়েছে যে, যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে প্রথমে তার বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে। তারপর সেই খারাপ স্বপ্ন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং যে পাশে শুয়ে ছিল সেই পাশ পরিবর্তন করে নেবে। এ ছাড়াও সদকা করবে। স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারে এমন কোনো আলেমের শরণাপন্ন হয়ে সেই স্বপ্নের সঠিক ব্যাখ্যা জেনে নেবে এবং তদনুযায়ী আমল করবে। আশা করা যায় এতে করে সেই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহতায়ালা আমাদের মন্দ স্বপ্ন দেখা থেকে হেফাজত করুন আমিন। (সংগৃহীত)




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »