শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনায় মায়ের জমি পরিদর্শন করলেন শেখ হাসিনা
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনায় মায়ের জমি পরিদর্শন করলেন শেখ হাসিনা

খুলনায় মায়ের নামে কেনা জমি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৩টা ৫৬ মিনিটে ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে সড়কপথে খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউনস্থলে পৌঁছান। সেখানে তিনি ৪৫ মিনিট অবস্থান করেন।

বিকাল ৫টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী নগরীর শেখপাড়ায় তার চাচা শেখ আবু নাসেরের বাড়ি যান। সেখানে ৫০ মিনিট অবস্থান করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় সাক্ষাৎ করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস ও সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ হেলাল উদ্দিনের ছেলে সংসদ সদস্য সারহান নাসের তন্ময়। পরে সন্ধ্যা ৬টায় তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দেন।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর খুলনার খানজাহান আলী সেতু (রূপসা সেতু) পার হয়ে নগরীর আড়ংঘাটা বাইপাস ধরে দিঘলিয়া ঘাটে পৌঁছায় ৩টা ৪৭ মিনিটে। ৩টা ৫০ মিনিটে ভৈরব নদের ফেরি পার হয়ে তিনি দিঘলিয়ার নগরঘাট এলাকায় তার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে কেনা পাট গোডাউনস্থলে পৌঁছান। সেখানে তিনি ৪৫ মিনিট অবস্থান করেন। এ সময় আইনপ্রয়োগকারী সংস্থার গোয়েন্দা ইউনিটগুলোর কঠোর নজরদারিতে ছিল গোটা এলাকা। এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ৩ মার্চ খুলনায় আসেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে রূপসা সেতু থেকে দিঘলিয়া ঘাট পর্যন্ত খুলনা মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিপুলসংখ্যক তোরণ নির্মাণ করা হয়। তাকে একনজর দেখতে রূপসা সেতু থেকে দিঘলিয়া পর্যন্ত রাস্তার দুধারে হাজারো মানুষ ভিড় করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »