মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। সকালে জাতীয় সংগীত বাজিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি। এরপর কর্তৃপক্ষের চেয়ারম্যান এর নেতৃত্বে অফিস প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে নগরীর তেতুঁলতলা মোড় হয়ে পুনরায় অফিসে এসে শেষ হয়। শোভাযাত্রায় কর্তৃপক্ষের সকল সার্বক্ষনিক সদস্যগণসহ সকল কর্মকর্তা/কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
দুপুর ১২:৪৫ এ কেডিএ বিজয়গাথা কমিউনিটি সেন্টারে কর্তৃপক্ষের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত অতিথিসহ কেডিএর সকল কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে কেক কাটা হয় এবং সবাই মধ্যহ্নভোজে অংশগ্রহণ করেন। এসময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের খুলনা-৫ আসনের সংসদ সদস্য জনাব নারায়ন চন্দ্র চন্দ; খুলনা-৬ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আক্তারুজ্জামান; এরিয়া কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; কমান্ড্যান্ট এএসসি সেন্টার এন্ড স্কুল; ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড; কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এবং বিভিন্ন দপ্তর/অফিসের উর্দ্ধতন কর্মকর্তাগণ ও কর্তৃপক্ষের সকল সার্বক্ষনিক সদস্যগণসহ সকল কর্মকর্তা/কর্মচারীগণ।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান কেডিএ সকল অতিথিবৃন্দকে কেডিএর ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কেডিএর সকল কাজে সহযোগিতা অব্যাহত রাখার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করেন। তিনি আরো বলেন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের একটি অন্যতম মূল দায়িত্ব -পরিকল্পিত নগরায়ন। প্রতিষ্ঠার পর হতে কেডিএ এই অঞ্চলের মাস্টারপ্ল্যান এবং ডিটেইল এরিয়া প্ল্যান প্রণয়নপূর্বক উন্নয়নমূলক অনেক প্রকল্প সফলতার সাথে বাস্তবায়ন করেছে। বর্তমানে কেডিএ তার অনুমোদিত জনবলের আনুমানিক ৪০% জনবল দিয়ে নিরলসভাবে এই দায়িত্বপালন করে যাচ্ছে। আমরা আশা করছি, ইনশাল্লাহ অচিরেই আমাদের জনবলের এই সংকট কেটে যাবে এবং আমরা আমাদের সেবার মান আরো বহুগুন বৃদ্ধি করতে সক্ষম হব। এসময় তিনি মাননীয় মেয়র, খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা অঞ্চলের মাননীয় সংসদ সদস্যগনকে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে কেডিএকে সহায়তা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনগুলিতেও তাদের পরামর্শ কামনা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »