সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের অনলাইন ডাটাবেজ করবে বিসিক
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২২, ৪:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের অনলাইন ডাটাবেজ করবে বিসিক

বাসস : খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পের গ্রাফিকস ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ভিত্তিক অনলাইন ডাটাবেজ কর্মসূচি বাস্তবায়ন করবে বিসিক।
এটুআই প্রোগ্রামের আওতায় ‘বিসিক’র উদ্ভাবনী উদ্যোগের অংশ হিসাবে এই ডাটাবেজ করা হবে।
এদিকে, ডাটাবেজ সিস্টেমের উপর ঢাকাস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) কম্পিউটার ল্যাবে দু’দিনের প্রশিক্ষণ কার্যক্রম আজ রোববার থেকে শুরু হয়েছে।
খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলার ৩১ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করছেন।
আজ রোববার এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিসিক’র চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।
এ কর্মসুচির প্রধান ও বিসিক’র পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ, কর্মসূচির উদ্ভাবক মোঃ আব্দুস সাত্তার, কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রাক্তন সদস্য সচিব ও সাবেক ডিজিএম (শিল্পনগরী) প্রকৌশলী নাসরীন রহিম ও অন্যান্য কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের প্রথম দিনে কর্মকর্তাদের ডাটাবেজ সিস্টেমের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ, ডাটা এন্ট্রি ও সাপোর্ট, ডাটা ভেরিফিকেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি জেলা পর্যায়ে কর্মসূচিটি বাস্তবায়নের মাধ্যমে কিভাবে বিভাগের সকল জেলার স্থানীয় মাঝারি, ক্ষুদ্র, কুটির ও কারুশিল্পগুলো দ্রুত অনলাইন ডাটাবেজে অন্তর্ভুক্ত করতে হবে সে বিষয়েও পূর্ণাংগ ধারণা প্রদান করা হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »