● ●


খেলার মাঠের জায়গায় পুকুর, জরাজীর্ণ কক্ষে পাঠদান
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

খেলার মাঠের জায়গায় পুকুর, জরাজীর্ণ কক্ষে পাঠদান

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৪: ১৩

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম ও শিশুদের স্বাভাবিক বিকাশ। শ্রেণিকক্ষ সংকটে পরিত্যক্ত ভবনের জরাজীর্ণ দুটি কক্ষ সংস্কার করে চলছে পাঠদান। পাশাপাশি মাঠের জায়গায় পুকুর থাকায় খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এতে পানিতে পড়ে যাওয়ার নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১১৩ শিক্ষার্থীর জন্য মূল ভবনে রয়েছে মাত্র দুটি কক্ষ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানে দুটি কক্ষ পর্যাপ্ত না হওয়ায় পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ শিক্ষকরা নিজ খরচে সংস্কার করে ব্যবহার করছেন। ফলে মোট চারটি কক্ষে পালাক্রমে বা সমন্বয় করে শ্রেণি কার্যক্রম চালানো হচ্ছে। তবে ভবনগুলো পুরোনো ও জরাজীর্ণ হওয়ায় পাঠদান নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়টি ১৯৮৮ সালে ৫০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দীর্ঘ সময় পার হলেও নতুন ভবন নির্মাণ বা প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। সীমিত জমিতে ভবন ও পুকুর থাকায় খেলার মাঠের জায়গা নিয়েও সংকট তৈরি হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা আক্তার বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে নিয়ে পাঠদান করতে গিয়ে শ্রেণিকক্ষের সংকটে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনের দুটি কক্ষ সংস্কার করে ক্লাস নেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠ না থাকায় শিশুরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

সহকারী শিক্ষক জেসমিন আক্তার বলেন, খেলার মাঠের জায়গায় পুকুর থাকায় শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। তেমনি পুকুরের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম জানান, ১১৩ শিক্ষার্থীর পাঠদানের জন্য দুটি কক্ষ একেবারেই অপ্রতুল। তাই বিকল্প হিসেবে পরিত্যক্ত কক্ষগুলো সংস্কার করে পাঠদান চালিয়ে নেওয়া হচ্ছে। সরকারিভাবে নতুন ভবন নির্মাণ ও মাঠের ব্যবস্থা হলে পাঠদানের পরিবেশ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান বলেন, বিদ্যালয়টির শ্রেণিকক্ষ সংকট ও পুকুরের কারণে সৃষ্ট ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত বরাদ্দ ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »