সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গত অর্থবছরের চেয়ে কম বাজেট ঘোষণা বিসিসি’র
প্রকাশ: ১ আগস্ট, ২০২০, ৩:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গত অর্থবছরের চেয়ে কম বাজেট ঘোষণা বিসিসি’র

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৪২৭ কোটি ৬২ লক্ষ ৬৪ হাজার ৩৪৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। যা গত ২০১৯-২০ অর্থ বছরের চেয়ে ১২০ কোটি ৪৮ লাখ ৩ হাজার ৯২ টাকা কম।শুক্রবার (৩১ জুলাই) বিকালে বরিশাল সিটি করপোরেশনের নিজস্ব অফিশিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে বাজেট ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।জানা গেছে, বৃহস্পতিবার বিসিসি ফেসবুক পেইজে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বাক্ষরিত ওই বাজেট কপি উল্লেখ করা হয়। এটি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এর দ্বিতীয় বাজেট ঘোষণা।বাজেট কপিতে দেখা গেছে, সিটির রাস্তা, ড্রেন ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ/উন্নয়ন এবং বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধন কাজের জন্য ১৭০ কোটি ৫ লাখ টাকা; রাস্তা, ড্রেন ও অন্যান্য অবকাঠামো পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য ২০ কোটি ৫০ লাখ টাকা; ব্রিজ কালভাটের জন্য ৫ কোটি টাকা; শহর রক্ষা বাধের জন্য ১০ কোটি টাকা; খাল সংরক্ষণ খাতে ৫০ কোটি টাকা; এবং পরিবেশ উন্নয়ন ও অন্যান্য খাতে ১ কোটি ৩০ লাখ টাকার বাজেট ধরা হয়েছে।আরো দেখা গেছে, ঘোষিত বাজেটে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, কল্যাণমূলক ব্যয়, ধর্মীয় প্রতিষ্ঠান অনুদান, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজকল্যাণ মূলক কার্যক্রম, আইসিটি খাত, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং পানি সরবরাহ ও বিদ্যুৎ বিভাগে বরাদ্দ বৃদ্ধিসহ ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে নতুন নগর ভবন নির্মাণের কথা উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫শ ৪৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা বাজেট ঘোষণা করেছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »