শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গরু চুরির মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী
প্রকাশ: ২ নভেম্বর, ২০২২, ৫:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গরু চুরির মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেত্রী

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে গরু চুরির মামলায় বাবলী আক্তার নামে এক ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবলী আক্তার ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদিকা ও সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, গত সাতদিনে ধামরাই উপজেলার লাড়ুয়াকুন্ডসহ কয়েকটি গ্রাম থেকে ২০টি গরু চুরি হয়। এর মধ্যে ধামরাইয়ের লাড়ুয়াকুন্ড গ্রামের আব্দুল লতিফের একটি ষাড় ও একটি গাভী গত রোববার রাতে চুরি হয়। যার আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। ওই রাতেই এলাকাবাসী ধাওয়া দিয়ে হাবুল সরদার নামে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় গরুর মালিক আবদুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেন। পরে পুলিশ আটক হাবুল সরদারের স্বীকারোক্তিতে বাবলী আক্তার নামে এক ছাত্রলীগ নেত্রীসহ বেশ কয়েকজনের সম্পৃক্ততা পান। এরপর ধামরাই থানা পুলিশ বুধবার ভোর রাতে সাভারের নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারসহ বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্তকারী কর্মকতা ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, বাবলী আক্তার তার এক বন্ধু শামিমের মাধ্যমে গরু চোরদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এরপর থেকে চোরাই গরুগুলো তার বাড়িতে নিজের হেফাজতে রেখে বিক্রি করতেন। এ পর্যন্ত পাঁচটি গরু তার হেফাজতে রেখে বিক্রি করেছেন। সর্বশেষ একটি ষাড় গরু জবাই করে কসাইয়ের কাছে মাংস বিক্রি করেছেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বাবলী আক্তার। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।’

গরু চুরির মামলায় বাবলী আক্তার গ্রেপ্তারের বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘বাবলী আক্তার ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদিকা। অনৈতিক কাজে জড়িত থাকায় তাকে সংগঠন থেকে বহিস্কারের সুপারিশ জানিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে পত্র দেওয়া হবে। একই সঙ্গে আজই (বুধবার) তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »