সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় ইলিশ আহরণের নিষিদ্ধ সময়ে জেলেদের উপর এনজিও কিস্তির চাপ
প্রকাশ: ৯ অক্টোবর, ২০১৯, ৩:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ইলিশ আহরণের নিষিদ্ধ সময়ে জেলেদের উপর এনজিও কিস্তির চাপ

সঞ্জিব দাস,গলাচিপাঃ

পটুয়াখালী ইলিশ আহরণের নিষিদ্ধ সময়ে জেলেদের উপর এনজিও কিস্তির চাপ বছর ঘুরে আবার এলো ইলিশ প্রজনন মৌসুম। আর এ ইলিশ প্রজনন মৌসুমকে নিরাপদ করতে, প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষনা অনুযায়ী, পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ ও বুড়াগৌরঙ্গ নদীতে আগামীকাল ৯অক্টোবর থেকে ৩০অক্টোবর পর্যন্ত ২২দিন ব্যাপি জাল ফেলা, ইলিশ আহরন, বিক্রয় ও পরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

একারনে জেলেদের মাঝে ভিজিএফ এর আওতায় ৩০কেজি করে চাল বিতরণের কথা থাকলেও, অভিযোগ আছে সঠিক মাপে প্রকৃত জেলেরা বি ত হচ্ছে এ সুবিধা থেকে। এর মধ্যে ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধের চাপ থাকে ঋণগ্রস্থ্য জেলেদের উপর। তাই ব্যাংক ও এনজিও’র দেনার দ্বায়ে বাধ্য হয়ে ইলিশ শিকারে নামেন অনেকেই, ফলে প্রকৃত অবরোধ সুষ্ঠভাবে সম্পন্ন হয় না।

এছাড়াও জেলেদের সাথে আলাপ করে জানা যায় ঋণ ও দাদনের দ্বায়ে মাছ ধরতে নামে অনেকেই, আবার অভিযোগ আছে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় মৎস্য অফিস’কে ম্যানেজ করে নদীতে মাছ শিকার করে অনেক জেলেরা, এ কারনে ইলিশ বৃদ্ধি অনেকাংশেই কমে যাচ্ছে। সরেজমিনে গেলে মামুন মাঝি, সুমন মৃধা, জসিম মাঝি আরও অন্যান্য জেলেরা বলেন, বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে জাল ও নৌকা তৈরি করা হয়, পরবর্তীতে নদীতে মাছ ধরে সেই মাছ বিক্রি করে ঋণ পরিশোধ করা হয়। কিন্তু অবরোধের ২২দিন জেলেরা বেকার হয়ে পরে, এসময় জেলে পরিবারের সদস্যদের অর্ধাহারে-অনাহারে কাটাতে হয় প্রায় দিনই। এর মধ্যেও ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধের চাপ পরে যায় জেলেদের উপর, কিস্তি পরিশোধ না করতে পারলে চলে মানসিক নির্যাতন।

আবার সঠিক সময়ে কিস্তি পরিশোধ না করতে পারলে পরবর্তীতে বহু ঝামেলায় পরতে হয়, এমনকি ভাগ্যে ঋণের টাকা জুটবেনা বলেও জানান তারা। এছাড়া আরও বলেন, কিস্তির কারণে সংসারে প্রতিনিয়তই অশান্তি লেগে থাকে। তাই বাধ্য হয়ে নদীতে মাছ শিকারে নেমে পরে বহু জেলেরা।

এ কারনে অবরোধের ২২দিন ব্যাংক ও এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার দাবী জানিয়েছে উপকূলের শতাধিক জেলেরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »