সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় নিজের বাল্য বিয়ে ঠেকাতে ছাত্রী দারস্থ হল নির্বাহী অফিসারের
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় নিজের বাল্য বিয়ে ঠেকাতে ছাত্রী দারস্থ হল নির্বাহী অফিসারের

সঞ্জিব দাস, গলাচিপ(পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় নিজের বাল্য বিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী অফিসারের দারস্থ হল ৭ম শ্রেনী পড়–য়া একছাত্রী। পিতা ও দাদার বিরুদ্ধে নির্বাহী অফিসারের বরাবরে অভিযোগ দায়ের করে অনন্য নজির স্থাপন করলো ওই ছাত্রী। উপজেলা নির্বাহী শাহ মো. রফিকুল ইসলাম ওই ছাত্রীর পিতা সিদ্দিক বিশ^াস ও দাদা ইউসুফ বিশ^াসকে আগামী ২ অক্টোবর তার আদালতে হাজির হওয়ার নোটিশ দিয়েছেন। এদিকে দাদা ইউসুফ বিশ^াস লোকজন নিয়ে স্কুল এলাকায় অবস্থান করেন। সুমাইয়া আসলেই তাকে জোর করে তুলে নিয়ে যাবে। এ আশংকায় ছাত্রীটির স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবার বিকালে ভগ্নিপতি নাজমুলসহ ২জন লোক সুমাইয়াকে জোর করে তুলে নিয়ে যাওয়ার জন্য আসে। কিন্তু স্থানীয়দের বাধার মুখে তারা ফিরে যায়। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ইউসুফ বিশ^াসের ছেলে সিদ্দিক বিশ^াস তার মেয়ে গুয়াবড়িয়া এবি বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী সুমাইয়াকে জোর করে বিয়ে দেয়ার প্রচেষ্টা চালায়। এর আগে সুমাইয়ার বড় বোন সোনিয়া পপিকে দশম শ্রেনীতে পড়া অবস্থায় বাল্য বিবাহ দেয়া হয়েছে। সুমাইয়ার সাথে ০১৭৩৩২৪৭৬৮১ মুঠো ফোনে যোগাযোগ করলে অভিযোগ করে, তার মা কুলসুম বেগমকে ৮ বছর আগে তার বাবা ডির্ভোস দেয়। এর আগেই জুলেখা বেগমকে বিয়ে করেন। সুমাইয়ার মা বর্তমানে ওমান প্রবাসী। দাদা ইউসুফ বিশ^াসের সাথেই থাকতো সুমাইয়া। বাবা সিদ্দিক বিশ^াস ও সৎ মা জুলেখা বেগমের প্ররোচনায় সুমাইয়াকে বিয়ে দেয়ার চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে সুমাইয়া পালিয়ে বাঁশবাড়িয়া গ্রামে তার খালু আ. মন্নান মৃধার (নান্না মৃধা) বাড়িতে আশ্রয় নেয়। সুমাইয়া আরও অভিযোগ করে, তার পিতা ০১৭৪৬২৯৬৬৩১ নম্বর মুঠোফোন দিয়ে তাকে জোর করে তুলে নিয়ে বিয়ে দিবে এবং খালু মন্নান মৃধার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করবে বলে হুমকি দেয়। কেন তুমি বিয়ে বসবে না এ প্রশ্ন করা হলে সুমাইয়া বলে, আমি তো এখনও শিশু, এ বয়সে বিয়ে নয়, আমি আরও পড়ালেখা করতে চাই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »