সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর হাসপাতালে ভর্তি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় যৌতুকের জন্য স্ত্রীকে মারধর হাসপাতালে ভর্তি

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালীঃ
পটুয়াখালীর গলাচিপায় এক গৃহবধু নির্যাতনের শিকার হয়েছেন। যৌতুক না পেয়ে স্বামী মোশারেফ মেলকার (৩৫) তার উপর নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী মোশারেফ মেলকার হচ্ছেন আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সোনাখালী গ্রামের মেলকার বাড়ীর আমির মেলকারের ছেলে। গৃহবধু সুমি বেগম (১৮) হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের করিম হাং এর মেয়ে ।

নির্যাতনের শিকার এক সন্তানের জননী গৃহবধু সুমি জানান, প্রায় আড়াই বছর আগে মোশারেফ মেলকারের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর থেকেই যৌতুকের জন্য স্বামী তাকে মারধর করতেন। দরিদ্র বাবার পক্ষে যৌতুক দেওয়া সম্ভব হবেনা ভেবে সব নির্যাতন মুখ বুঝে সহ্য করতেন। গত ২৭ সেপ্টেম্বর রাতে স্বামী তাকে মারধর শুরু করেন। এক পর্যায় স্বামী তার কানে- পিঠে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করেন। গৃহবধুর বাবা করিম হাং জানান, নির্যাতনের খবর পেয়ে তিনি গতকাল গৃহবধুকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোস্তফা সিকদার জানান, সুমি বেগমের বাম কানে আঘাত লেগেছে এবং মারধরের চিহ্ন আছে। আমার চিকিৎসাধীনে ২য় তলায় ভর্তি আছে। সুুমি বেগম জানান, যৌতুকের জন্য আমাকে মারধর করে। আমার ১ টি দেড় বছরে মোসফিকা নামে কন্যা সন্তান রয়েছে। আমি বাম কানে শুনতে পাইনা। আমাকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে। এ পর্যন্ত আমার ৫-৭ বার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা শালীস করেছে। যৌতুকের জন্য আমার বাবার কাছে আমার স্বামী ৫০ হাজার টাকা দাবী করেছে। আমি অসুস্থ্য শুনে আমার বাবা আমাকে নিয়ে এসেছে। আমার সাথে আমার কন্যা সন্তানকে আমার স্বামী দেয়নি। এ বিষয়ে সুমির মা তহমিনা বেগম বলেন, আমার স্বামী একজন কাঠুরিয়া। আমরা গরীব মানুষ । আমার মেয়ের জামাইকে এ পর্যন্ত দুই থেকে আড়াই লক্ষ টাকা দিয়েছি। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ রব মিয়া ও ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাং বলেন আসলেই করিম হাং গরীব মানুষ। এ বিষয়ে স্বামী মোশারেফ মেলকারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়ে সুমি পটুয়াখালীতে মানবধিকার সংস্থা লিগ্যালে একটি লিখিত অভিযোগ করেন। রবিবার মানবধিকার সংস্থা লিগ্যাল এর এ্যাডভোকেট নওসিন আক্তার বিষয়টি আমলে নিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »