সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় যৌতুকের দায়ে রেনিচ বেগমকে মারধর করায় নারী শিশু আদালতে মামলা
প্রকাশ: ১১ অক্টোবর, ২০১৯, ১১:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় যৌতুকের দায়ে রেনিচ বেগমকে মারধর করায় নারী শিশু আদালতে মামলা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় যৌতুকের দায়ে রেনিচ বেগম (২০) কে মারধর করায় ৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছে রেনিচ বেগম। রেনিচ বেগম হচ্ছেন গলাচিপা পৌরসভার ৫ নং ওয়ার্ডের আনোয়ার দর্জির মেয়ে। পাষন্ড স্বামী জাকারিয়া হচ্ছেন আমখোলা ইউনিয়নের কাঞ্চনবাড়ীয়া গ্রামের নুরু গাজির ছেলে। যার মামলা নং ২৯৩/১৯। পিটিশন মামলা নম্বর ২৪৭/১৯।

আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা পৌরসভার কাউন্সিলর বশার কমিশনারকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। আসামীরা হলেন, জাকারিয়া, নুরু গাজি, ফারুক গাজি, রাহিমা বেগম। মামলাসূত্রে ও রেনিচ বেগম জানান, বিগত ১২/০৫/২০১৮ ইং তারিখে পারিবারিক প্রস্তাবের ভিত্তিতে ইসলামী শরা শরিয়ত মোতাবেক ও রেজিষ্ট্রি কাবিনমূলে জাকারিয়ার সহিত আমার বিবাহ হয়। বিবাহের সময় আমার বাবা আমার সুখ শান্তির জন্য আমার শশুর বাড়ির মেহমানদের আদর আপ্যায়ন করে। আমাকে হাতে কানে, গলায় স্বর্ণের জিনিস ও আমার স্বামী জাকারিয়াকে গলার চেইন হাতের আংটি ও জামা পোশাক কিনে দেয়। বিবাহের পর থেকে যৌতুকের জন্য রেনিচ বেগমকে মারতে থাকে।

রেনিচ বেগম বাবার বাড়ী থেকে যৌতুক না নেওয়ার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। আমার কোন খোজ খবর না নেওয়ায় আমি আদালতে মামলা করি। এ বিষয়ে রেনিচের বাবা আনোয়ার দর্জি বলেন, আমি গরীব মানুষ। আমার মেয়েকে বিবাহের পর থেকে আমার মেয়ের জামাই যৌতুকের জন্য মারধর করে।

আমি যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে আমার মেয়েকে মারধর করে আমার বাড়িতে পাঠিয়ে দেয়। ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বশার প্যাদা ঘটনার সত্যতা স্বীকার করেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »