শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় ১৫ আগস্ট পালিত
প্রকাশ: ১৫ আগস্ট, ২০১৯, ১:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ১৫ আগস্ট পালিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের সমন্বয়ে গঠিত শোক র‌্যালিটির নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ্।

র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মু. শাহীন শাহ্। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মু. সুহৃদ সালেহীন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতার মোর্শেদ। আলোচনা শেষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এদিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুর সাড়ে ১২ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌরমঞ্চ চত্বর থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্মিলিত অংশগ্রহণে শোক র‌্যালিটির নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য এস.এম শাহজাদা। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী স্মরণে পৌরমঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এস.এম শাহজাদা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মু. শাহীন শাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি আবুল কালাম মো. ইসা, হাজী মু. মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ্আলম, আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আসিফ প্রমুখ। পরে দুপুরে পৌরমঞ্চ চত্বরে গরীবদের মাঝে কাঙালী ভোজের তবারক বিতরণ করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »