মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গাইবান্ধা-৫ আসনে আ’লীগের প্রার্থী রিপন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাইবান্ধা-৫ আসনে আ’লীগের প্রার্থী রিপন

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদ হাসান রিপন।

আগামী ১২ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তিনি। এ ছাড়া দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দল মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভা শেষে রাতে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন। বিকেল ৪টা থেকে শুরু হয়ে নামাজের বিরতিসহ প্রায় পাঁচ ঘণ্টার যৌথসভায় প্রথমেই গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। এরপর বিভাগওয়ারী ৬১টি জেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নপ্রাপ্তির ক্ষেত্রে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জনপ্রিয়তা, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইমেজ এবং দক্ষতার পাশাপাশি জয়লাভের সম্ভাবনার চুলচেরা বিশ্লেষণ ও যাচাই-বাছাই করা হয়।

সভার শুরুতে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১০ জন মনোনয়নপ্রত্যাশী নৌকার মনোনয়ন পেতে ফরম সংগ্রহ ও জমা দিয়েছিলেন। অন্যদিকে ৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ৫০০ জন। গত ৪ থেকে ৮ সেপ্টেম্বর দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও জমার কার্যক্রম চলে।

আগামী ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে বিস্তারিত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই আসনের সাতবারের এমপি ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গত ২২ জুলাই রাতে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

অন্যদিকে তিন পাবর্ত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। ওইদিন চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে ভোটগ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »