মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজা উপত্যকায় ১২০ জনের লাশ ফেরত পাঠিয়েছে ইসরাইল
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজা উপত্যকায় ১২০ জনের লাশ ফেরত পাঠিয়েছে ইসরাইল

বিডি ২৪ অনলাইন নিউজ: যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১২০ জনের লাশ ফেরত পাঠিয়েছে দখলদার ইসরাইল। গত সোমবার থেকে যুদ্ধবিরতি কার্যকরের পর তিন ধাপে এসব লাশ ইসরাইল থেকে গাজায় এসেছে।

যাদের অনেকের দেহে নির্যাতন, ফাঁসি, গুলি এবং ট্যাংক দিয়ে চাপা দেওয়ার চিহ্ন রয়েছে। এছাড়া অনেকের হাত-পা বাঁধা ছিল। এতে বোঝা যাচ্ছে, তাদের হত্যা করে এরপর গাজায় পাঠিয়েছে দখলদাররা।

গাজার সরকারি মিডিয়া অফিস বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ১২০টি লাশ আসার তথ্য নিশ্চিত করেছে। তবে এরমধ্যে কয়েক ডজন লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। যাদের দেহে নির্মম নির্যাতন ও হত্যার চিহ্ন রয়েছে।

তারা দেখতে পেয়েছেন, কয়েকজনের দেহে রশি ও ফাঁসির চিহ্ন রয়েছে। কাউকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। যার অর্থ তাদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে।

অনেকের হাত-পা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা ছিল। অনেকের চোখ বাঁধা ছিল। কারও শরীরে ছিল ট্যাংক দিয়ে চাপা দেওয়ার চিহ্ন।

এছাড়া এই লাশগুলোতে গভীর ক্ষত আছে। যার অর্থ হত্যার আগে তাদের নির্মম নির্যাতন করা হয়েছে।

দখলদার ইসরাইলের এসব হীন কাজের নিন্দা জানিয়ে গাজার মিডিয়া অফিস হত্যাকাণ্ডগুলোর আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, গাজাবাসীর ওপর যুদ্ধপরাধ সংঘটিত করেছে ইসরাইল।

গত সোমবার যুদ্ধবিরতি কার্যকরের পর হামাস ২০ জীবিত ও ৯ মৃত জিম্মির লাশ ফেরত দিয়েছে। ধারণা করা হয়, হামাসের কাছে এখনো ১৮ জিম্মির লাশ রয়ে গেছে। যেগুলো খুঁজে পেতে সময় লাগবে। সূত্র: আলজাজিরা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »