শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গুঠিয়া মসজিদ: এশিয়ার অন্যতম বৃহৎ জামে মসজিদ 
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১১:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গুঠিয়া মসজিদ: এশিয়ার অন্যতম বৃহৎ জামে মসজিদ 

বাংলাদেশের যে কয়েকটি সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে, তার মধ্যে বরিশালের গুঠিয়া মসজিদ অন্যতম। এটি এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ জামে সমজিদ। গুঠিয়া মসজিদটি বরিশাল বিভাগের উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নের চাংগুরিয়া গ্রামে অবস্থিত।

এই মসজিদটি গুঠিয়া নামে পরিচিতি পেলেও এর প্রকৃত নাম বাইতুল আমান মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। মসজিদটির প্রতিষ্ঠাতা এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টু। ২০০৩ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০৬ সালে শেষ হয়।

মসজিদটির প্রধান ফটকে ঢুকেই বামদিকে চোখে পড়বে একটি স্তম্ভ। মুলত প্রথমে মসজিদটি এখানেই ছিল তাই এই জায়গাটিকে সংরক্ষিত করে রাখা হয়েছে। এছাড়া এই মসজিদ কমপ্লেক্সে কাবা শরীফ,আরাফাত ময়দান, জাবালে রহমত, জাবালে নূও, নবীজীর জন্মস্থান, মা হাওয়া এর কবরস্থান, খলিফাদের কবরস্থানসহ মক্কা মদীনার বিভিন্ন স্থানের মাটি এখানে সংরক্ষণ করা আছে।

অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদটির ভেতরে রয়েছে সুদৃশ্য মিনার, প্রায় ২০ হাজার লোকের ধারণ ক্ষমতাসম্পন্ন ঈদগাহ ময়দান, ডাকবাংলো, সান বাঁধানো পুকুর, গাড়ি পার্কিং এর জায়গা, লেক এবং ফুলের বাগান। মসজিদের মিনারটির উচ্চতা প্রায় ১৯০ ফুট। নির্মাণশৈলীতে আধুনিকতার ছাপ রয়েছে।

এর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২০ কোটি টাকা। এই মসজিদে একসাথে প্রায় ১,৫০০ মানুষ নামাজ আদায় করতে পারে। মহিলাদের নামাজ আদায়ের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা।

অত্যন্ত সুন্দর এই মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন শত শত মানুষের আগমন ঘটে। মসজিদটিকে ঘিরে আশেপাশে অনেক দোকানপাট ও প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

যারা ঢাকা থেকে গুঠিয়া মসজিদটি দেখতে আসার জন্য আগ্রহী, তারা বাস অথবা লঞ্চে করে বরিশাল সদর আসতে হবে। তারপর নথুল্লাবাদ বাস স্টেশন থেকে বাস অথবা টেম্পুতে করে গুঠিয়া মসজিদ আসতে পারেন। ঢাকা থেকে বরিশাল লঞ্চ ভাড়া পড়বে ৬০০-১,৪০০ টাকা। সোফা সিট ৬০০ টাকা, কেবিন (নন এসি) ১,০০০ টাকা এবং এসি ১,৪০০ টাকা। এছাড়া বাস ভাড়া ৫০০-৮০০ টাকা পর্যন্ত। বরিশাল শহর হতে গুঠিয়ার দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। নথুল্লাবাদ স্টেশন থেকে ভাড়া বাসযোগে ৩০ টাকা এবং টেম্পুতে ৩৫-৪০ টাকা।

থাকার জন্য বরিশাল শহরে অনেক হোটেল রয়েছে। একটু বেশি বাজেটের হোটেলগুলোর মধ্যে এরিনা ইন্টারন্যাশনাল, বরিশাল গ্র্যান্ড হোটেল, রোজ হোটেল অন্যতম। এছাড়াও কম বাজেটের অনেক হোটেল রয়েছে। খাবার হোটেল এর মধ্যে অন্যতম আকাশ হোটেল, ঘরোয়া, রয়েল। এছাড়াও আরও অনেক ভালো মানের খাবার হোটেল বরিশালে রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »