শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গোপালগঞ্জে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর

বাসস: মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা স্মরণীয় করে রাখতে গোপালগঞ্জে একটি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ করা হচ্ছে।
মুক্তিযুদ্ধের এই স্মৃতি জাদুঘরের মধ্য দিয়ে গোপালগঞ্জের মুক্তিযোদ্ধাদের বীরত্বের ইতিহাস তুলে ধরা হবে। এখানে মুক্তিযুদ্ধের দুর্লভ সব ছবি, মুক্তিযুদ্ধ নিয়ে রচিত বই, যুদ্ধক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার ইতিহাস ও গোপালগঞ্জের ঐতিহ্য সংরক্ষণ করা হবে। এখানে এসে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আবদানের কথা জানতে পারবে। মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জানান দেবে।
জেলা শহরের নীলার মাঠে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই স্মৃতি জাদুঘর বাস্তবায়ন করছে। মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘরে একটি দৃষ্টিনন্দন মূল ভবন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ৬৫ মিটার এক্সেস রোড ও বাউন্ডারি ওয়ালসহ প্রয়োজনীয় সবকিছুই থাকবে।
গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় এলজিইডি গোপালগঞ্জে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ করে দিচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৯ লাখ ২৮ হাজার ৩১১ টাকা। কজের লে-আউট প্রদান করা হয়েছে। এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে।
নীলার মাঠ সংলগ্ন এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শেখ নওশের আলী ওরফে নশু শেখ বলেন, ১৯৭১-এর ৭ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দেন। বঙ্গবন্ধুর এই ভাষণের পর আমরা মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব শুরু করি। ক্যাপ্টেন হালিম, আব্দুর বারী ও পিয়ার নীলার মাঠে এবং পাশ্ববর্তী ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা ক্যাম্প গড়ে তোলেন। তারা গোপালগঞ্জ, পোদ্দারের চর, গোবরা, সোনাকুড় সহ আশপাশের গ্রামের শতাধিক ছাত্র, কৃষক, যুবক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নীলারমাঠ ও ওহাব আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশের লাঠি ও ডামি রাইফেল দিয়ে যুদ্ধের প্রশিক্ষণ দিতেন। এই প্রশিক্ষণ ২৯ এপ্রিল পর্যন্ত চলে। আমিও এই প্রশিক্ষণে অংশ নেই। নীলার মাঠ মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ মাঠ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থান। সরকার এটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। আমরা একদিন থাকব না। কিন্তু এই স্মৃতি জাদুঘর কালের স্বাক্ষী হিসেবে হাজার বছর আমাদের বীরত্বগাঁথা ইতিহাস বহণ করবে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধূরী টুটুল বলেন, এই স্মৃতি জাদুঘর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ স্মৃষ্টির ইতিহাস তুলে ধরবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। শেখ ফজলুল করিম সেলিম এমপির দিক নির্দেশনায় এই স্থাপনাটি এখানে নির্মিত হচ্ছে। এটি এই অঞ্চলের মুক্তিযুদ্ধের ইতিহাসকে স্মরণীয় করে রাখবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »