সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গৌরনদীতে নির্মানাধীন হাসপাতালে আগুন,দেড় কোটি টাকার ক্ষতি
প্রকাশ: ২২ জুলাই, ২০২০, ৯:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে নির্মানাধীন হাসপাতালে আগুন,দেড় কোটি টাকার ক্ষতি

শামীম মীরঃ
বরিশালের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা নামক স্থানে নির্মানাধীন অত্যাধুনিক হাসপাতালে রাত তিনটায় অজ্ঞাতনামা দূবৃত্তরা আগুন দিয়েছে বলে হাসপাতালের মালিক অভিযোগ করেন। ১৫ ঘন্টা গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে কোন হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমান দেড় কোটি টাকা বলে ভবনের মালিক দাবি করেন।স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর টরকী নীলখোলা নামক স্থানে ৫ হাজার স্কায়ার ফুট একটি অত্যাধিুনিক হাসপাতাল নির্মানের জন্য গত বছর কাজ শুরু করেন ইংল্যান্ড প্রবাসী মনিরুজ্জামান মনির ও তার সহদর খোকন মুন্সী। নির্মানাধীন ভবনের দুই তলার ছাদ নির্মান কাজ শেষ হয়েছে। ওই ভবনের নিচ তলায় পান বরজের ঝাডি রাখেন ভবনের মালিক। স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে ভবনের চারিদক থেকে এক সঙ্গে আগুন জ্বলতে দেখে তারা ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো করে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন। পরে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসকে জানালো রাত সাড়ে ৩টায় তারা আগুনে নেভানো শুরু করে। গত ১৫ ঘন্টা চেষ্টা চালিয়েও বুধবার দুপুর ৩টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।নির্মাানাধীন হাসপাতালের মালিক খোকন মুন্সী জানান, নির্মানাধীন ভবনের নিচ তলায় তারা ব্যবসায়ী সামগ্রী হিসেবে জন্য পান বরজের ঝাটি স্তুুব করে রাখেন। রাত ৩টার দিকে শত্রæতা বসত অজ্ঞতনামা দূর্বত্তরা ঝাটির স্তুবে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। খোকন মুন্সী অভিযোগ করে বলেন, ব্যবসায়ীক প্রতিপক্ষরা শত্রæতা করে পরিকল্পিতভাবে আগুন দিয়ে ভবনটি পুড়য়ে দিয়েছে এবং প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধন করেছে। গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, ১৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রনে আনা হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূগ্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »