গৌরনদীতে বসত ঘরে ও খড়কুটায় আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার-৩
প্রকাশ: ১৫ জুলাই, ২০২০, ৯:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গৌরনদীতে বসত ঘরে ও খড়কুটায় আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার-৩

শামীম মীরঃ
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের কেরামত মাঝির বসত ঘর ও খড়কুটার আগুন দেয়া ও গরুর পানির খাওয়ার পাত্রের মধ্যে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রাখার ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার দুুপরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ধৃত আসামি সৈকত বেপারী ১৬৪ ধারায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।আদালত তাদেরকে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম জানান, গত ৬ ও ৮ জুলাই রাতে কটকস্থল গ্রামের কেরামত মাঝির বসত ঘরে ও খরকুটায় দুর্বৃত্তরা কেরাসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসি ও গৌরনদী ফায়ার সার্ফিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৯ জুলাই কেরামত মাঝি বাদি হয়ে ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী মডেল থানার একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর (তিনি এসআই আরিফুল) তদন্ত কালে সন্দেহজনক ভাবে কটকস্থল গ্রামের স্বপন বেপারীর পুত্র সৈকত বেপারীকে (২০) আটক করে। সৈকতের স্বীকারোক্তি মোতাবেক একই গ্রামের হালান হাওলাদারের পুত্র আমিনুল জয় ও দেলোয়ার বেপারীর পুত্র তাইজুল ইসলামকে গ্রেফতার করে। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান,গ্রেফতারকৃতরা সকলে মাদক বিক্রেতা। গ্রেফতারকৃতদের ধারনা মাদক বিক্রির ব্যাপারে কেরামত ও তার ভাতিজা পুলিশের কাছে তাদের মাদক বিক্রির গোপন তথ্য সরবরাহ করত। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা অগ্নিসংযোগ ও গরুর পানির খাওয়ার পাত্রের মধ্যে বিষাক্ত জাতীয় দ্রব্য ফেলে রাখে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »