শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুরে ফিরে ছোট ছেলে শাওনকে খুঁজছেন মা ফরিদা
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘুরে ফিরে ছোট ছেলে শাওনকে খুঁজছেন মা ফরিদা

কামাল উদ্দিন সুমন, নারায়নগঞ্জ : ঘুরে ফিরে ছোট ছেলে শাওনকে খুজছেন মা ফরিদা বেগম। সন্তান হারানোর শোকে বার বার জ্ঞান হারাচ্ছেন তিনি। শাওনের মায়ের বিলাপে ফতুল্লার নবীনগরের বাতাস ভারী হয়ে উঠছে।

শুক্রবার সকালে নিহত শাওনের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। ছেলের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন মা ফরিদা বেগম।
স্বজনদের মধ্যেও চলছে আহাজারি। তাদের সান্ত্বনা দিচ্ছেন আশপাশের প্রতিবেশীরা।

বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহত শাওনের বাড়িতে আসলে আরো বেদনাবিধুর পরিবেশে সৃষ্টি হয়। সবার চোখে পানি। তিনি শাওনের পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় দোয়া ও মোনাজাত করেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু।

শুক্রবার সকালে ফতুল্লার নবীনগরে শাওনের বাড়িতে গেলে কথা হয় তার ভাই ফরহাদের সাথে।

তিনি বলেন, ‘আমরা তিন ভাই এক বোন ছিলাম। শাওন সবার ছোট। তাই সে সবার আদরের ছিল। তাকে হারিয়ে মা পাগল হয়ে গেছে। কাল থেকেই বার বার জ্ঞান হারাচ্ছেন।’

ফরহাদ আরো বলেন, ‘আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমাদের জানা ছিল না যে শাওন বিএনপির রাজনীতির সাথে জড়িত। কাল ছবি দেখার পর জানতে পারলাম সে যুবদল করে।’

শাওনের বড় ভাই মিলন জানান ‘আমরা জানতাম না সে রাজনীতি করত কিনা। আমার ভাইকে হত্যার বিচার চাই।’

শাওনের মামা মোতাহার হোসেন বলেন, ‘একই পরিবারে চারটি শোক বইতে হচ্ছে বোন ফরিদাকে। কিছুদিন আগে স্বামীকে হারিয়েছেন। তার আগে এক মেয়েকে হারিয়েছেন। এরপর এক ছেলেকে হারান। সবশেষে শাওনকে হারিয়েছেন। এত শোক কিভাবে সইতে পারে একজন মানুষ!’

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) বড় ভাই মিলন প্রধান ও মামা মোতাহার হোসেনের কাছে শাওনের লাশ হস্তান্তর করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শাওনের লাশ বাড়িতে আনা হয়। রাত দেড়টার দিকে নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নবীনগর করবস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে বৃহস্পতিবার রাতে শাওনকে যুবদল নয় যুবলীগ কর্মী দাবি করে তার বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা সেখানে অবস্থান নেন। বিপরীতে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »