শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘুষের টাকা ফেরত দিলেন মেম্বাররা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘুষের টাকা ফেরত দিলেন মেম্বাররা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

অবশেষে ঘুষের টাকা ফেরত দিয়েছেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল, নুরুন্নবী মেম্বারের ছেলে আলম মিয়াসহ কয়েকজন মেম্বার। গত ২১শে সেপ্টেম্বর ‘বিশ হাজার টাকার চেকে ঘুষ দশ হাজার টাকা’ শিরোনামে মানবজমিনে সংবাদ প্রকাশের পর শনিবার গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে এই ঘুষের টাকা ফেরত দেন। এ সময় মেম্বাররা জোরপূর্বক ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে ভুক্তভোগীদের স্বাক্ষর নেন। এদিকে, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে দুঃচিন্তায় পড়েছেন ভুক্তভোগীরা। এ ব্যাপারে গতকাল সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তারা। সাঘাটার ইউএনও সরদার মোস্তফা শাহিন অভিযোগের বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, নদীগর্ভে ঘর হারানোদের জন্য আগস্ট মাসে আর্থিক বরাদ্দ আসে। পরিবারের ধরন অনুযায়ী ২০ হাজার, ২৫ হাজার এবং ৩০ হাজার টাকা ঘর হারানোদের জন্য বরাদ্দ হয়। সাঘাটা উপজেলার নদীভাঙন কবলিত ভরতখালী এবং হলদিয়া ইউনিয়নের ৮৭টি পরিবার প্রায় ৪২ লাখ টাকার চেক বরাদ্দ পায়। চেক বিতরণে সরকারি সব নিয়ম মানতে ভুক্তভোগীদের নয়ছয় বুঝিয়ে তাদের দিয়েই লোক দেখানো চেক গ্রহণ করাসহ প্রশাসনকে দেখানোর জন্য ফটোসেশন করা হয়। পরে চেকগুলো আবার জমা নেন জনপ্রতিনিধি এবং তাদের নিযুক্ত দালালরা।
বিজ্ঞাপন
চেকের নাম অনুসারে ভুক্তভোগীদের থেকে নেয়া হয় এনআইডি কার্ড ও ছবি। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে স্বাক্ষর জাল করে সেই টাকা উত্তোলন করেন। টাকা তোলার পর সেই টাকা ভুক্তভোগীদের অর্ধেক দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন।

বিষয়টি নিয়ে মানবজমিন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর গত ২৪শে সেপ্টেম্বর গভীর রাতে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল ও নুরুন্নবী মেম্বারের ছেলে আলম মিয়াসহ আরও কয়েকজন মেম্বার ভুক্তভোগীদের বাড়িতে ঘুষের টাকা ফেরত দেয়। এ সময় মেম্বাররা বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহের উদ্যেশ্যে জোরপূর্বক ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেন। ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দেয়ার পর ভুক্তভোগীরা দুশ্চিন্তায় পড়েছেন। অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ জানিয়েছেন তারা। গতকাল ভুক্তভোগীরা সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে আলাদা আলাদা অভিযোগ দাখিল করেন। ভরতখালী ইউনিয়নের কুকরার হাট (পোড়াগ্রাম) এলাকার তালেব উদ্দিন, মজনু মিয়া, আশরাফ আলী, মমিনুল ইসলাম, জহুরুল ইসলামসহ আরও অনেকে এসব অভিযোগ দাখিল করেছেন। ফাঁকা স্ট্যাম্পে কেন স্বাক্ষর নেয়া হলো জানতে ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করে কেটে দেন। পরে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযোগুলো গরুত্বসহকারে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »