শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঘূর্ণিঝড় অশনি, প্রস্তুত স্বেচ্ছাসেবক ও আশ্রয়কেন্দ্র
প্রকাশ: ৯ মে, ২০২২, ১২:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় অশনি, প্রস্তুত স্বেচ্ছাসেবক ও আশ্রয়কেন্দ্র
বরিশাল: ঘূর্ণিঝড় অশনি নিয়ে শঙ্কা দেখা দি‌য়ে‌ছে দক্ষিণের উপকূলবাসীর মধ্যে। গতিমুখ অনুযায়ী উপকূলের দিকে এগিয়ে আসলে আঘাত হানতে পারে বাংলাদেশের দক্ষিণের উপকূলে।

এরইমধ্যে ব‌রিশালসহ উপকূলীয় এলাকাগু‌লো‌র আকাশে মেঘের সঞ্চার ঘটেছে, কিছু কিছু জায়গাতে গুঁড়ি গুঁড়ি বৃ‌ষ্টিপাতও হচ্ছে।আর ঘূর্ণিঝড়ের আঘাতের কথা মাথায় রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার। গত শনিবার সেরে নেওয়া হয়েছে জেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানায়, অশনি মোকাবিলায় বরিশাল বিভাগে ৪ হাজার ৯১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তত করা হয়েছে। যার মধ্যে বরিশাল জেলায় ১ হাজার ৭১টি আশ্রয় কেন্দ্র, পটুয়াখালীতে ৯২৫টি, ভোলায় ১১০৪টি, পিরোজপুরে ৭১২টি, বরগুনায় ৬২৯টি এবং ঝালকাঠিতে ৪৭৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ২০ লাখ মানুষের পাশাপাশি কয়েক লাখ গবাদি পশুও রাখা যাবে। আশ্রয় কেন্দ্রগুলোয় বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও বিদ্যুতের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ত্রাণ-দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাদের নিয়ে শনিবার সকালে সভা করা হয়েছে। শুকনা খাবার ও সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। সিপিপি ভলান্টিয়ারদেরও প্রস্তুত করা হয়েছে। উপকূলীয় এলাকাকে বেশি গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় বরিশাল জেলায় ৩১৬টি সাইক্লোন শেল্টার এবং আরো ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। জায়গুলোতে ৬ লাখ ৪২ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। রাখা যাবে প্রায় ৫০ হাজার গবাদিপশু।

বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বলেন, ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে জেলায় জেলায় আলোচনা করা হয়েছে। এ মাসের জন্য আমরা আগেই প্রস্তুত ছিলাম। তাই বিভাগের ৬ জেলার ৪ হাজার আশ্রয় কেন্দ্র ব্যবহার উপযোগী করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »