শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, হোটেল মালিক গ্রেপ্তার
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২২, ১:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, হোটেল মালিক গ্রেপ্তার

“চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, হোটেল মালিক গ্রেপ্তার” data-description=”রাজধানীর চকবাজারের কামালবাগ লেনের আগুনের ঘটনায় বরিশাল হোটেলের ৬ কর্মচারী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।গতকাল রাতে নিহত হোটেল কর্মচারী রুবেলের বড় ভাই মোহাম্মদ আলি এ মামলা করেন। এ ঘটনায় বরিশাল হোটেলের মালিক মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সরকার। তিনি জানান, চকবাজারের কামালবাগ লেনের আগুনের ঘটনায় নিহত রুবেলের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পরে অভিযান চালিয়ে বরিশাল হোটেলের মালিক মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।এসআই রাজিব আরও জানান, মামলায় ৩০৪/ক ও ৩৪ ধরায় দুজনের নাম উল্লেখ করে আরও দুইজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা অন্য আসামি হলেন-ভবন মালিক মো. রানা।এ দিকে নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের শনাক্ত করা মরদেহ হস্তান্তর ও যাদের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের কথা রয়েছে।

রাজধানীর চকবাজারের কামালবাগ লেনের আগুনের ঘটনায় বরিশাল হোটেলের ৬ কর্মচারী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রাতে নিহত হোটেল কর্মচারী রুবেলের বড় ভাই মোহাম্মদ আলি এ মামলা করেন। এ ঘটনায় বরিশাল হোটেলের মালিক মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব কুমার সরকার।

তিনি জানান, চকবাজারের কামালবাগ লেনের আগুনের ঘটনায় নিহত রুবেলের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার পরে অভিযান চালিয়ে বরিশাল হোটেলের মালিক মোহাম্মদ ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই রাজিব আরও জানান, মামলায় ৩০৪/ক ও ৩৪ ধরায় দুজনের নাম উল্লেখ করে আরও দুইজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা অন্য আসামি হলেন-ভবন মালিক মো. রানা।

এ দিকে নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের শনাক্ত করা মরদেহ হস্তান্তর ও যাদের মরদেহ শনাক্ত করা যায়নি। তাদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহের কথা রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »