সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামের চাঁদগাঁওয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের চাঁদগাঁওয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ

মারুফ সরকার: চট্টগ্রামের চাঁদগাঁও থানার খতিববাড়ী মাহবুব কলোনিতে এক প্রবাসীর জমি রাতের আঁধারে দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা যায়, গত শুক্রবার রাত ১টার সময় ভূমিদস্যু জমিরের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী গ্রুপ জোরপূর্বক কলোনির মেইন গেট ভাংচুর করে কেয়ারটেকারসহ বেশ কয়েকজন ভাড়াটিয়াকে মারধর করে জমিতে অবস্থান নেয়। পরবর্তীতে আহতদের একজন ৯৯৯ নাম্বারে কল করেও স্থানীয় থানার সহায়তা পাননি। সন্ত্রাসীরা ঘটনার সময় মাহবুব কলোনির কেয়ারটেকার নাসিমাকে একটি হাইস গাড়িতে তুলে নিয়ে যায় এবং গাড়িতে মারধর করে কুয়াইশ-অক্সিজেন রাস্তার মাঝামাঝি নির্ঝন স্থানে আহত অবস্থায় ফেলে রেখে যায়।

আহত অবস্থায় রাত ৩টায় নাসিমাকে টহল পুলিশ উদ্ধার করে। পরদিন শনিবার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নেন নাসিমা। এ বিষয়ে নাসিমা সাংবাদিকদের জানান,সন্ত্রাসীরা প্রথমে এসে কলোনির সব সিসি ক্যামেরা ভাংচুর করে, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে এবং কলোনিতে ঢোকার মুখের ব্রিজ ও মেইন গেট উঠিয়ে ফেলে দেয় এবং আমাকে হত্যার লক্ষ্যে জমির, কাশেম, মানিকসহ অজ্ঞাত আরও কয়েকজন এলোপাতাড়ি মারতে থাকে। নাসিমা আরও বলেন, সন্ত্রাসী জমির গংদের হাতেপায়ে ধরে প্রাণভিক্ষা চাইলে তারা আমাকে পাশের একটি জঙ্গলে ফেলে চলে যায়। জমির মালিক প্রবাসী হানিফের ভাই মাহবুব বলেন, ভূমিদস্যু জমির ও তার সহযোগী শাহানু আমাদের মতো অসহায়দের জমি টার্গেট করে দখল করে এবং শাহানুকে দিয়ে বিভিন্ন পন্থায় একের পর এক জমি দখল করে নেয় এই চক্রটি।

আমাদের এই জমিতে কেউ যেন দখলের জন্য প্রবেশ না করতে পারে সেজন্য আদালত থেকে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; এরপরও এই ভূমিদস্যুরা রাতের আঁধারে জমি দখলে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী জানান, পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই ভূমিদস্যু জমির কোর্টে নারী নির্যাতন মামলা, হয়নানিমূলক মামলা করে। ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে বিভিন্নজনের জমি দখলে নেওয়াই তার মূল পেশা। এ বিষয়ে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে উপ-পুলিশ কমিশনার নর্থ মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান,জমি দখলের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »