● ●


চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপ ঘুরে যা বললেন অভিনেত্রী পূজা চেরী
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপ ঘুরে যা বললেন অভিনেত্রী পূজা চেরী

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর শ্রীশ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরের ব্যতিক্রমী পূজামণ্ডপ ‘রিপু রজনী’ ঘুরে দেখেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি মণ্ডপে যান। পরে তিনি কৈবল্যধাম পূজামণ্ডপ পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা আবির সরকার এ সময় অভিনেত্রীর বক্তব্য ভিডিও করেন। পরে তিনি তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। মণ্ডপ ঘুরে নিজের ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করেন অভিনেত্রী পূজা চেরী।

.

‘রিপু রজনী’ থিমের প্রশংসা করে পূজা চেরী বলেন, ‘আমার কাছে মনে হয়, এটি অন্যতম সেরা একটি মণ্ডপ হয়েছে। মূলত এ কারণেই এটি দেখতে ঢাকা থেকে ছুটে আসা। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এই ভাবনাটিকে সাধুবাদ জানাই।’

মানুষের মনের ভেতরে থাকা ছয়টি রিপু—লোভ, মোহ, ক্রোধ, হিংসা, অহংকার ও কামনাকে কেন্দ্র করে সাজানো হয় ‘রিপু রজনী’ মণ্ডপ। মানুষের ভেতরের অন্ধকার, বিবেকের সঙ্গে দ্বন্দ্ব এবং আত্মশুদ্ধির বার্তা তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল ভাবনা।

.

আয়োজকেরা জানান, নিজেদের শারদীয় দুর্গোৎসবের ৫৮তম বর্ষে ব্যতিক্রমী এই আয়োজন করেন তাঁরা। প্রচলিত ধর্মীয় অনুষঙ্গের সঙ্গে মানুষের মনস্তত্ত্ব ও আত্মশুদ্ধির ভাবনাকে যুক্ত করা হয় এতে। দেবী দুর্গার আগমনকে অশুভ শক্তির বিনাশ এবং সত্য, সুন্দর ও কল্যাণের পথে ফিরে আসার প্রেরণা হিসেবে তুলে ধরা হয়। মণ্ডপটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যতিক্রমী ভাবনা দেখতে প্রতিদিন ভিড় ছিল দর্শনার্থীদের।

আয়োজকদের মতে, ‘রিপু রজনী’ কেবল প্রতিমা দর্শনের আয়োজন নয়; মানুষের নিজের ভেতরের অন্ধকারকে চিনে নেওয়ারও আহ্বান। ষড়্‌রিপুর প্রভাব থেকে মুক্ত হয়ে শুভবোধ, সংযম ও আত্মোপলব্ধির পথে এগিয়ে যাওয়ার বার্তাই তুলে ধরেছে এই মণ্ডপ।

.দুর্গাপূজায় এক মণ্ডপে ‘অবিনশ্বর’, অন্যটিতে ‘রিপু রজনী’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »