শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে এক শিশুর বিরুদ্ধে অপহরণের অভিযোগে আদালত পাড়ায় তোলপাড়
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ৩:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এক শিশুর বিরুদ্ধে অপহরণের অভিযোগে আদালত পাড়ায় তোলপাড়

বিডি ২৪ নিউজ অনলাইন: চট্টগ্রামে সাত বছরের এক শিশুর বিরুদ্ধে চার বছরের আরেক শিশুকে অপহরণের অভিযোগে থানা-পুলিশ মামলা নেওয়ার ঘটনায় আদালত পাড়ায় তোলপাড় চলছে। গত শুক্রবার আদালতের নির্দেশে শিশুটিকে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠায় পুলিশ। পরে রবিবার ফের আদালতের নির্দেশে শিশুটিকে সেখান থেকে মুক্তি দেওয়া হয়। সোমবার রাতে তাকে নেওয়া হয় চট্টগ্রামের হাটহাজারীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে। শিশুটির বাবা মাছ ধরতে সাগরে আর মা কারাগারে থাকায় এমন সিদ্ধান্ত দেয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলামের আদালত।

এদিকে, শিশু আইন অনুযায়ী, ৯ বছরের কম বয়সী কোনো শিশু আসামি হওয়ার কোনো সুযোগ না থাকায় ঘটনাটি নিয়ে আদালতপাড়া ও নগর পুলিশে আলোচিত হয়ে ওঠে। নগর পুলিশ কমিশনারের নির্দেশে মামলার বিষয়ে পুলিশের এক তদন্তের ভিত্তিতে বদলি করা হয়েছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মনির হোসেন সরকার ও নারী ও শিশু আদালতের জিআরও মো. শহীদকে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া  বলেন, ‘সাত বছরের শিশুকে ও চার বছরের আরেক শিশুকে অপহরণের অভিযোগে করা মামলায় আইনের সংস্পর্শে আনার বিষয়টি জানার পর রাষ্ট্রপক্ষ থেকে রবিবার আদালতে শিশুটির জামিনের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে।’

জানা গেছে, চলতি বছরের ১৩ এপ্রিল নগরের ষোলোশহর এলাকায় বসবাসরত আনোয়ারা বেগম তার বড় সন্তানকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সঙ্গে নিয়ে যান চার বছরের ছোট সন্তান মো. রামিমকেও। একপর্যায়ে রামিম সেখান থেকে হারিয়ে যায়। এই ঘটনায় নগরের পাঁচলাইশ থানায় জিডি করা হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার ৭ মাস পর গত শুক্রবার পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করেন তার মা আনোয়ারা বেগম। মামলায় আসামি করা হয় ৭ বছরের ওই শিশু ও তার ৩০ বছর বয়সী মাকে। ওই দিনই পাঁচলাইশ থানার এসআই এনামুল হক ষোলোশহর এলাকা থেকে সাত বছরের শিশু ও তার মাকে গ্রেপ্তার করে। শুক্রবারই তাদের হাজির করা হলে শিশুটিকে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) এবং তার মাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয় আদালত।

এ প্রসঙ্গে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৭ এর পিপি শফিউল মোরশেদ বলেন, ‘শিশু আইন ও দণ্ডবিধিতে ৯ বছরের কম বয়সী কোনো শিশুর বিরুদ্ধে মামলা নেওয়া, গ্রেপ্তার কিংবা আটকের সুযোগ নেই। আদালতের আদেশের নথি, মামলা এজাহারে বাদী শিশুটির বয়স সাত উল্লেখ করেছেন।’

সাত বছরের শিশুর বিরুদ্ধে থানায় মামলা গ্রহণ ও আইনের সংস্পর্শে নেওয়ার বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তকে প্রশ্ন করা হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রবেশন কর্মকর্তা মনজুর মোরশেদ বলেন, আদালতের নির্দেশে শিশুটিকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি দেওয়া হয়েছে। তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। রাতে পৌঁছানোর পর হাটহাজারীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে। শিশুটির বাবা মাছ ধরতে সাগরে আর মা কারাগারে আছেন। বাবা আসার পর শিশুটিকে তার জিম্মায় দেওয়া হবে।

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) জিয়া উদ্দিন বলেন, সাত বছরের শিশুর বিরুদ্ধে মামলা হওয়া ও তাকে আদালতে আনার বিষয়ে তদন্ত করে পুলিশ কমিশনারের কাছে প্রতিবেদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় ত্রুটি পাওয়া গেছে।

এই প্রসঙ্গে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ   বলেন, ‘সাত বছরের শিশুকে অপহরণ আসামি করার বিষয়টি যাচাই-বাছাই হচ্ছে। এরপর এখানে আইনের কোনো ব্যত্যয় ঘটলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, ‘ইতিপূর্বেও সাত বছরের এক শিশুর বিরুদ্ধে ধর্ষণে মামলা হয়। এখনকার ঘটনায় সংশ্লিষ্ট যাদের গাফিলতি রয়েছে, সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা উচিত। এটি ভুলে নয়, কাজে অবহেলার কারণে হয়েছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »