সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চরফ্যাশনে ব্যবসায়ীকে পিটিয়ে আহত, ২০ লাখ টাকা লুটের অভিযোগ
প্রকাশ: ৬ মার্চ, ২০২১, ৬:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ব্যবসায়ীকে পিটিয়ে আহত, ২০ লাখ টাকা লুটের অভিযোগ

চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন বাজারের চাল ব্যবসায়ী জাফর মিয়া (৬০) কে শুক্রবার গভীর রাতে পিটিয়ে আহত করে দোকান থেকে ২০ লক্ষ টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। বাজার পাহারাদার ও ব্যবসায়ীরা ঘটনার সাথে জড়িত সুমন(৩০) সুজন(৪০) শান্ত(৩০) জুয়েল( ২৭) নামের চার জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন। শনিবার থানা পুলিশ আটকদের ছেড়ে দিয়েছে।আহত ব্যবসায়ী জাফর মিয়া অভিযোগ করেন, শুক্রবার গভীর রাতে সুমন সহ ১০/১২ জন বাচ্ছু টেডার্স নামের তার চালের আড়তের পূর্ব পাশের টিনের বেড়া খুলে প্রবেশ করে দোকানের সিন্ধুক ভেঙে প্রায় ২০ লাখ টাকা লুটে নেয়। বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় জাফরের ডাক চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও পাহারাদাররা এগিয়ে এসে চারজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন এবং জাফর কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।চাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলাল মিয়া জানান, বাজারের দোকানের ভিটি নিয়ে সুমন গংদের সাথে জাফরের বিরোধ ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সমাধান করা হয়েছে। সুমন কিছুদিন পূর্বে ২০ হাজার টাকা দাবি করলে ওই টাকা জাফরের কাছ থেকে নিয়ে সুমনকে দেয়া‌ হয়। এরপরও সে জাফরের ওপর হামলা চালায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »