চরফ্যাশনে মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক নিয়োগে জালিয়াতি
প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক নিয়োগে জালিয়াতি

 

চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশনের দক্ষিণ শিবা জমিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক/ক্যাটালগার পদে নিয়োগে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
দক্ষিণ শিবা জমিলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাও: আবুল বাশার অভিযোগ করেন- তিনি চলতি বছরের ৩১ মার্চ মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করেন। তিনি কর্মরত থাকাকালীন ওই মাদ্রাসায় সহকারী গ্রন্থাগারিক পদে কাউকে নিয়োগ দেননি। তার স্বাক্ষর জাল করে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: ইলিয়াছ মোটা অংকের অর্থের বিনিময় জনৈক শিহাব উদ্দিন নামের এক ব্যক্তিকে সহকারী গ্রন্থাগারিক পদে গত বছরের ২৮ আগষ্ট নিয়োগ দেখিয়ে চলতি বছরের ৪ এপ্রিল অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন করেন। তিনি ওই নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য মাদ্রাসা অধিদপ্তরের নিয়োগ বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে আবেদন করেছেন।
উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক নজরুল ইসলাম অভিযোগ করেন- আবদুল্লাহ পুর ২নং ওয়ার্ডের মতলবের ছেলে শাহাবুদ্দিন মাদ্রাসা কমিটির সভাপতির যোগসাজশে আহাম্মদপুর ইউনিয়নের আবদুর রবের ছেলে শিহাব উদ্দিন নামের সনদ দিয়ে সুপারের স্বাক্ষর জাল করে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ নেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে তার গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমার সনদের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। ওই মাদ্রাসার সভাপতি গত ১০ বছরে ১১টি নিয়োগ দিয়েছেন তার সবগুলোই অবৈধ। সংশ্লিষ্ট দপ্তর তদন্ত করলে এর সত্যতা মিলবে।
এদিকে আবদুল্লাহপুর ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: ইলিয়াছের জালিয়াতির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের বিচার চেয়ে দুদকে অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ প্রসংগে জানতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো: ইলিয়াছকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল আমিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন- ওই নিয়োগের কার্যক্রম স্থগিত করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ওই নিয়োগ আমার যোগদানের আগে হয়েছে। এমপিওভুক্তির অনলাইন আবেদনের সময় কম থাকায় কাগজপত্র ততটা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়টি ডিজি অফিস যাচাই-বাছাই করবে, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ করবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »