মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


চরমোনাই পীরের ব্যাংক হিসাব তলব
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২২, ১১:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চরমোনাই পীরের ব্যাংক হিসাব তলব

বরিশাল খবর ডেস্ক :

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সৈয়দ মো. ফয়জুল করিমের অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

ফয়জুল করিমের ব্যাংক তথ্য চাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, সরকারের কোনও সংস্থার চাহিদার কারণে নিয়মিত কাজের অংশ হিসেবে বিএফআইইউ এ ধরনের তথ্য চাইতে পারে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সংস্থাটির পক্ষ থেকে ফয়জুল করিমের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চেয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়। মো. ফয়জুল করিমের নামে ব্যাংক হিসাব চালুর পর থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ও সঞ্চয় করা অর্থের পরিমাণসহ বিভিন্ন তথ্য দিতে হবে। কোনও হিসাব বন্ধ হয়ে থাকলে সে তথ্যও জানাতে বলা হয়েছে।

চিঠিতে ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার কারণ উল্লেখ করা হয়নি। তবে কারও বিরুদ্ধে অর্থপাচার, মানি লন্ডারিংসহ কোনও অস্বাভাবিক লেনদেনের অভিযোগ থাকলে তার ব্যাংক হিসাব তলব করে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউ’র ওই চিঠিতে ফয়জুল করিমের জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৭২ সালের ৩ জানুয়ারি। তার বাবা প্রয়াত সৈয়দ মো. ফজলুল করিম এবং মা মোসাম্মৎ আলমতাজ বেগম। তার বাবা ফজলুল করিম ছিলেন চরমোনাই পীর।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রয়াত মাওলানা সৈয়দ ফজলুল করীমের ছেলে মুফতি ফয়জুল করীম ২০২০ সালে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে আলোচনায় এসেছিলেন। সেসময় হেফাজতে ইসলামের তৎকালীন আমির জুনাইদ বাবুনগরী, সৈয়দ ফয়জুল করীম ও মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই মামলাটি তদন্ত করছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »