মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


চর কুকরী মুকরী আমার একটি প্রিয় জায়গা
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ২:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চর কুকরী মুকরী আমার একটি প্রিয় জায়গা

মামুনুর রশীদ নোমানী :
ঘনবসতিপূর্ণ ও বসবাসের অনুপযোগী ইট পাথরের গাঁথুনীতে তৈরী শহরের সাথে তাল মিলিয়ে চলতে চলতে হাঁপিয়ে উঠেছি। একটু সময় করে দু এক দিনের জন্য কোথাও ঘুরতে মন চায়। নিজের চোখকে উপহার দিতে ইচ্ছে করে খুব সুন্দর নিরিবিলি কোনো এক জায়গা। যেখানে দেখতে পাবো প্রকৃতির এক অপার সৌন্দর্য, নিঃশ্বাস নিতে পারবো প্রাণ খুলে।

প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে বিলীন করে দিতে চাই, পছন্দ করি দ্বীপ, সবুজ শস্য, বিশাল নদীর পানির ঢেউ, পাহাড়, তাই ঘুরতে যেতে ইচ্ছে করে বাংলার বুক চিড়ে মনোরম প্রকৃতির এক জমিন ভোলার চরফ্যাশনের চর কুকরি মুকরি।

দৃষ্টির সীমানার পুরোটা ফোকাস জুড়ে শুধু সবুজ আর সবুজ। দৃষ্টিকে সম্মোহন করে হাতছানি দিতে থাকে টুকরো টুকরো নিবিড় বনভূমি। শিল্পী তপুর গানের মত বলতে হয়, “একপাশে বঙ্গোপসাগর তোমার, অন্যপাশে বনভূমি”। উত্তাল ঢেউ, বৈরী বাতাস আর জলোচ্ছ্বাসের গর্জন যখন কর্ণকুহর হয়ে মস্তিষ্কে পৌঁছে উদ্বেল করবে ভাবনার জগতকে, ঠিক তখনই অন্য পাশের সবুজ দ্বীপ আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি দিবে নিবিড় ভালোলাগার এক চিরসবুজ প্রশান্তি। আর এই অন্য পাশের সবুজ দ্বীপ আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হল চর কুকরী মুকরী।

চোখ ধাঁধানো সবুজের সমারোহ আর শান্ত নিশ্চুপ প্রকৃতির বুকে নিজেকে বিলীন করে দিতে ঘুরতে যাবো বাংলাদেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য এই দ্বীপে ৷


চর কুকরি মুকরির বনে যেসব প্রাণী দেখা যায় তার মধ্যে রয়েছে চিত্রা হরিণ, বানর, উদবিড়াল, শিয়াল, বন্য মহিষ-গরু, বন-বিড়াল, বন মোরগ, প্রভৃতি। আর পাখিও সরিসৃপ হিসেবে এই বনের অধিবাসীদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বক, বন মোরগ, শঙ্খচিল, মথুরা, কাঠময়ূর, কোয়েল, গুইসাঁপ, বেজি, কচ্ছপ, কুকুরি বনের ও নানা ধরনের সাপ।

ভোলা জেলার দ্বীপ কন্যা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পর্যটন স্পট কুকরী, নতুন সংযোজন ঝুলন্ত ব্রিজ।

চর কুকরী মুকরী শীতকালের চিত্র ভিন্ন ধরনের। সূদুর সাইরেরিয়া থেকে ছুটে আসা অতিথি পাখিদের আগমনে চরাঞ্চলগুলো যেন নতুন রূপ ধারন করে। বিশেষজ্ঞদের মতে শীত মৌসুমে বাংলাদেশে প্রায় ৬৫০ প্রজাতির অতিথি পাখি আসে।

চর কুকরী -মুকরী।দু নয়ন মেলে দেখেছি অপরুপ লীলা ভুমিকে।

কতিথ আছে যে, সংশ্লিষ্ট দ্বীপের জন্ম হয় আজ থেকে প্রায় ৫০০ বছর পূর্বে, তৎকালীন ব্রিটিশ রাজ পুত্রের জন মানবহীন এবং গভীর বনের মধ্যে কুকুর ও মেকুর (বিড়াল) এর সাথে ১৮৮২ খ্রিঃ সাক্ষাতের পর উহার নাম করন করা হয় কুকরী মুকরী।

যোগাযোগ ব্যবস্থা
যোগাযোগ ব্যবস্থা চরফ্যাশন থেকে কুকরী মুকরী ৩৫ কি: মি: প্রথমত বাস টলার যান বাহন কুকরী মুকরী থেকে উপজেলা সদরের দূরত্ব ৪৬ কিলোমিটার।

ঢাকা থেকে প্রথেমে চরফ্যাশন বেতুয়া অথবা ঘোষের হাট লঞ্চ ঘাট নামতে হবে তারপর গাড়ি অথবা মটর সাইকেল চরফ্যাশন আসতে হবে। আবার সেখান থেকে কুকরী মুকরী আসতে হলে বাস অথবা মটর সাইকেলে দক্ষিন আইচা আসতে হবে তারপর সেখান থেকে রিক্সায় চর কচ্চপিয়া এসে কুকরী মুকরী আসার জন্য সেখানে স্পীড বোট আথবা খেয়া দিয়ে কুকরী মুকরী আসতে হবে।

০১/ ঢাকা থেকে চরফ্যাশন আসার ভাড়া =৪০০ টাকা

০২/ চরফ্যাশন থেকে কচ্চপিয়া আসার ভাড়া= ৫০টাকা

০৩/ কচ্চপিয়া থেকে কুকরী মুকরী আসার ভাড়া ইস্প্রিট বোটে আসলে ভারা জন পতি =১৫০ টাকা আর খেয়া ভাড়া জন পতি =৪০ টাকা




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »