রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁদপুরের ১১ বছরের ইয়াছিন ৯ মাসেই হাফেজ
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাঁদপুরের ১১ বছরের ইয়াছিন ৯ মাসেই হাফেজ

বিডি ২৪ নিউজ অনলাইন: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানি ও হাফেজীয়া কওমি মাদরাসার শিক্ষার্থী ইয়াছিন আরাফাত। অবিশ্বাস্য এক অর্জন করে নজর কাড়ল ১১ বছরের এই শিশু। মাত্র ৯ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছে সে।

শনিবার (১ নভেম্বর) সকালে মাদরাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ ইয়াছিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি গোলাম সরোয়ার ফরিদী আনুষ্ঠানিকভাবে ইয়াছিনকে পাগড়ি পরিয়ে দেন।

মাদরাসার মোহতামিম মুফতি আব্দুল্লাহ আল জামি বলেন, ৯ মাস আগে ইয়াছিন আমাদের মাদরাসায় ভর্তি হয়। আমাদের শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে কঠোর পরিশ্রম করে মাত্র ৯ মাসেই কোরআন হিফজ সম্পন্ন করেছে। এটি সত্যিই এক বিরল অর্জন। তিনি ইয়াছিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বলেন, সে যেন একজন বড় আলেম হিসেবে দেশ ও ইসলামের সেবা করতে পারে।

ইয়াছিন আরাফাত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে। নিজের অনুভূতি জানাতে গিয়ে ইয়াছিন বলেন, আমি কোরআনে হাফেজ হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় আলেম হতে পারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুনসুর আহমেদ, মুফতি হাবিবুর রহমান মাহমুদী, মাওলানা জাহিদুল ইসলাম, মাদরাসার উপদেষ্টা আ. ছাত্তার মাস্টার, নুরে আলম সিদ্দিকী সেলিম, জসিম উদ্দিন প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »