শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চায়না কমলা ফলিয়ে তাক লাগালেন আলমগীর
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ৩:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চায়না কমলা ফলিয়ে তাক লাগালেন আলমগীর
চায়না কমলা ফলিয়ে তাক লাগালেন আলমগীর
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক আলমগীরের নান্দনিক কমলা বাগান
 কমলা বাগানের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে।

হলুদ ও সবুজের অপূর্ব সমন্বয়ে বাগানজুড়ে শোভা পাচ্ছে কমলা ফল।

 

বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের আলমগীর সৌদি আরব থেকে ফিরে নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এই কমলা বাগান।

প্রথমবারের মত চায়না জাতের কমলা আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন এ কৃষক। তার অভাবনীয় সাফল্যে অনেকেই এখন কমলা চাষে আগ্রহী হচ্ছেন।

কৃষক আলমগীর বলেন, প্রবাসে অবস্থানকালে বিভিন্ন ফলের বাগান আমাকে আকৃষ্ট করত। সে চিন্তা থেকেই দেশে ফিরে উদ্যোগ নেই কমলা বাগান তৈরির। ২০২০ সালে গ্রামে ৬৬ শতাংশ জায়গা লিজ নিয়ে শুরু করি বাগান তৈরির কাজ। চুয়াডাঙ্গার জীবননগর থেকে এক কৃষকের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে আমি বাগানের জন্য চায়না কমলার চারা সংগ্রহ করি। এখন আমার বাগানে রয়েছে ১৮০টি গাছ। প্রথম ফলনেই আমার বাগানে দুই টনেরও বেশি কমলা উৎপাদন হয়েছে। যা থেকে মিলবে প্রায় ৩ লাখ টাকা। বাজারে নিয়ে বিক্রি করতে হয় না বাগান থেকে বিভিন্ন পাইকাররা এসে ১৭০ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে ফলন দ্বিগুন

হওয়ার আশা রাখছি।

চায়না কমলা ফলিয়ে তাক লাগালেন আলমগীর আলমগীরের কমলা বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ

আলমগীরের কমলা বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ

 

জেলার বিভিন্ন স্থান থেকে এমন কি রাজধানী ঢাকা থেকেও ক্রেতারা ছুটে আসছেন তার কমলা বাগান দেখতে ও কমলা কিনতে। তারা জানান, আলমগীরের ঐকান্তিক প্রচেষ্টায় বাগানটি গড়ে উঠেছে। তার বাগানের মনোমুগ্ধকর পরিবেশ থেকে দূর দূরান্ত থেকে আসা মানুষ যেমন মুগ্ধ হচ্ছে। তেমনি কমলা বিক্রি করে সে লাভবান হচ্ছে।

স্থানীয় লোকজন বলেন, আলমগীর প্রথমবার কমলা চাষ করে সফল হয়েছেন। তার এই কমলা বাগান দেখে অন্যরাও বাগান তৈরির পরিকল্পনা করছেন।

বিজয়নগর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো: হাদিউল ইসলাম বলেন, এই প্রথম নিজ উদ্যাগে চায়না কমলা আবাদ করা হয়েছে। আমরা কৃষি বিভাগ পরবর্তীতে সব রকম সহযোগিতা করব। চায়না কমলার আবাদ সম্প্রসারণে আগামী অর্থবছর থেকে প্রদর্শণী আকারে বাগান স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »