সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


চাল চুরির ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১ আগস্ট, ২০২০, ১১:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চাল চুরির ঘটনায় ইউপি সদস্যসহ ২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্নাগবিন্দপুর গ্রাম থেকে ঈদ উপলক্ষে দুস্থদে জন্য সরকারের বিশেষ বরাদ্দের চাল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।মামলায় খুন্না গবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ বয়াতী ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার (১.২.৩) উজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন খানের বোন খালেদা খানমকে আসামি করা হয়েছে।এদের মধ্যে খোরশেদ আলম বয়াতী চালসহ গ্রেফতার হলেও মহিলা মেম্বার আত্মগোপনে রয়েছে। হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।এর আগে শুক্রবার সন্ধ্যায় হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বর খালেদা বেগম এর খুন্না গবিন্দপুর গ্রামের বাড়ির পার্শ্ববর্তী খোরশেদ বয়াতীর ঘরে অভিযান চালায় পুলিশ।এসময় সেখান থেকে ১২ বস্তায় ৯ মন সরকারি চাল এবং আরও ৫০টি খালি বস্তা উদ্ধার করা হয়। পাশাপাশি সরকারি চাল আত্মসাত এবং কালোবাজারির অপরাধে খোরশেদ বয়াতীকে আটক করে পুলিশ।হিজলা থানার ওসি জানিয়েছেন, ‘আটককৃত খোরশেদের বক্তব্য অনুযায়ী উদ্ধারকৃদ সরকারি চালের প্রকৃত মালিক ইউপি সদস্য খালেদা খানম। তিনি চাল দুস্থদের মাঝে বিতরণ না করে তা খোরশেদের বাড়ীতে রেখে কালোবাজারে বিক্রি করে। তাই এই ঘটনায় দায়ের হওয়া মামলায় ইউপি সদস্যকেও আসামি করা হয়েছে।এদিকে বড়জালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পন্ডিৎ শাহাবুদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘ওয়ার্ডের দুস্থদের মাঝে বিতরণের জন্য ইউপি সদস্যদের মাঝে চাল পৌছে দেয়া হয়েছে। তারা তা বিতরণ না করে আত্মসাত করলে সে দায়ভার চেয়ারম্যান নিবে না।তিনি বলেন, ‘দেশের এই চরম মুহুর্তে সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। অথচ কিছু অসাধু লোক তা নিয়ে দুর্নীতি করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই চাল উদ্ধারের ঘটনাটি সুষ্ঠু ভাবে তদন্ত করে এর সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ইউপি চেয়ারম্যান পন্ডিৎ শাহাবুদ্দিন আহমেদ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »