শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চা বিক্রি করেই খাদেমুলের মাসে আয় ৯০ হাজার টাকা
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১১:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চা বিক্রি করেই খাদেমুলের মাসে আয় ৯০ হাজার টাকা

উত্তরের জেলাগুলোতে বইতে শুরু করেছে কনকনে শীত। হাড়কাঁপানো শীতে শরীরে উষ্ণতা নিতে বেড়েছে চায়ের কদর। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ততা বেড়েছে চায়ের দোকানগুলোতে।

দিনাজপুরের হিলি বাজারে বেশকিছু চায়ের দোকান রয়েছে। সবচেয়ে বেশি চা বিক্রি হয় হিলি-রেলস্টেশন রাস্তার গোডাউন মোড় এলাকায়। সেখানেই ভোর থেকে গভীর রাত পর্যন্ত চা বিক্রি করেন খাদেমুল নামের এক ব্যক্তি। এতে তার মাসিক আয় ৮০-৯০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে খাদেমুলের চায়ের দোকানে গিয়ে দেখা যায়, খাদ্যগুদামের দেওয়াল ঘেঁষে তার দোকান। চারটি বেঞ্চ ও একটি টেবিল নিয়ে দোকানের অবস্থান। খোলা দোকানের নেই জানালা-দরজা। খোলা দোকানের সামনে চুলা জ্বালিয়ে বিক্রি করছেন চা আর কফি।

ভ্যানচালক আমেদ আলী (৬০)  বলেন, ‘বাবারে, তোরা গায়ে চাদর দিয়ে আছেন (তোমাদের গায়ে চাদর আছে) আর হামার গাওত একটি ছিঁড়া জ্যাকেট। দুদিন ধরে যে বাতাস শুরু হয়চে তাতে ঠান্ডা বরফের মতো মনে হচ্ছে। বাজার থেকে যাওয়ার পথে খাদেমুলের দোকানের এককাপ চা খেয়ে গাওটা গরম করে নিই।’পথচারী হিমেল বলেন, ‘সকালে হিলি সবজি বাজারে কিছু কিনতে এসেছি। বাজার প্রায় শেষের দিকে। প্রচণ্ড ঠান্ডায় হাত কনকন করছে। খাদেমুলের দোকানের চায়ের চুলায় হাতটা গরম করে নিচ্ছি। এক কাপ লাল চা খেয়ে শরীরটাও গরম করে নিচ্ছি।’

খাদেমুলের সঙ্গে কথা বলে জানা যায়, কদিন আগে এক হাজার কাপ চা বিক্রি হলেও এখন দেড় হাজার কাপ চা বিক্রি হয়। তিনি লাল চা, দুধ চা ও কফি বিক্রি করেন। লাল ও দুধ চা প্রতি কাপ ৫ টাকা। কফি ১০ টাকা।

চা ছাড়াও খাদেমুলের দোকানে দুই রকমের লাড্ডু ও বলক্রিম পাওয়া যায়। যার দাম ৫ টাকা। এ থেকে খাদেমুলের প্রতিদিন খরচ বাদে লাভ হয় ২৫০০ থেকে ৩০০০ টাকা। অর্থাৎ খরচ বাদে মাসে আয় ৮০-৯০ হাজার টাকা।

চা বিক্রেতা খাদেমুল বলেন, ‘ভিড়ের মাঝে অনেক মানুষ আছেন চা পান শেষে টাকা না দিয়ে পালিয়ে যান। তখন মনটা খুব খারাপ হয়ে যায়। তবে মানুষের সেবা করতে খুব ভালো লাগে। দোকানে দুজন কর্মচারী আছে। তাদের প্রতিদিনের মজুরি দিয়ে যা থাকে তাই দিয়ে ভাই-বোন, বাবা-মাকে নিয়ে অনেক ভালো আছি।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »