শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চিকিৎসক এবং স্বাস্থ্যখাতের প্রতি আমাদের সম্মান এবং বিশেষ মনযোগ দিতে হবে (প্রথম পর্ব )
প্রকাশ: ১০ এপ্রিল, ২০২০, ১:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

চিকিৎসক এবং স্বাস্থ্যখাতের প্রতি আমাদের সম্মান এবং বিশেষ মনযোগ দিতে হবে (প্রথম পর্ব )

 

করোনার ফলে পরিবর্তিত বর্তমান বিশ্ব ব্যবস্থার উপর একটি রাজনৈতিক রচনা পড়ছিলাম। একটি সমীক্ষা বলছে, জাতীয়তাবাদী চিন্তাভাবনা থেকে উদ্দীপ্ত হয়ে মানুষ সাধারণত প্রচুর অস্ত্রশস্ত্রসহ একটি শক্তিশালী সেনাবাহিনী কামনা করে। এখন উন্নত এবং স্বল্পোন্নত উভয় ধরণের দেশেই জাতীয়বাদী সেই চেতনায় পরিবর্তন এসেছে। এখন বরং জাতীয়তাবাদের উত্তমরূপটিও চায় চিকিৎসক, নার্স ও পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামসহ একটি শক্তিশালী চিকিৎসা ব্যবস্থা। কারণ এটি একটি শক্তিশালী ও সুস্বাস্থ্যসম্পন্ন জাতি গঠন করবে, যারা COVID19 জনিত মহামারির মতো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। সীমান্ত রক্ষার চেয়েও এটি এখন জরুরি বেশি।

COVID 19 সংকটকালে চিকিৎসকদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে একটি বিলবোর্ডে প্রদর্শিত তাঁর একটি মন্তব্য আমার হৃদয়ে দারুণভাবে দাগ কেটে যায়। তিনি বলেছেন, আমি অসুস্থ হলে আমাকে বিদেশে নিবেন না, আমার নিজের দেশেই আমি চিকিৎসা নিতে চাই। বাংলাদেশের একটি নিজস্ব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে এই ধরনের চেতনা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক। ভারতের প্রধানমন্ত্রী মোদিও প্রতিটি চিকিৎসকের জন্য প্রায় ৫০ লাখ রুপির বীমা ঘোষণা করেছেন।

COVID 19 মোকাবেলায় আমরা আরও বিশেষ কিছু উদ্যোগের কথা ভাবতে পারি, যেমন- (১) চীনের মতো আমরাও উপযুক্ত প্রশিক্ষণ, সুরক্ষা উপকরণ এবং বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়োগ দিতে পারি। (২) বেসরকারি হাসপাতালের চিকিৎসক, যাদের বীমা এবং ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা অপ্রতুল, তাদেরকেও বীমা ও সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা যায়। এটি করতে হবে ব্যক্তিখাতের লোকজনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে।

তথ্য সংগ্রহ: জহিরুল ইসলাম, সহকারী পরিচালক, কোস্ট ট্রাস্ট ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »