শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


চেক জালিয়াতি মামলায় : ঝালকাঠির আনোয়ার মোল্লা’র জেল-জরিমানা
প্রকাশ: ৪ মার্চ, ২০২০, ১১:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চেক জালিয়াতি মামলায় : ঝালকাঠির আনোয়ার মোল্লা’র জেল-জরিমানা

স্টাফ রিপোর্টারঃ

ঝালকাঠির জেলার আনোয়ার হোসেন মোল্লা’র বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় ছয় মাসের কারাদণ্ড ও সাত লাখ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন। আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

আসামির অনুপস্থিতিতে বরিশাল যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক আল-আমিন মাতুব্বর গতমাসের ৬ ফেব্রুয়ারী এই আদেশ দেন। রায়ে জরিমানার টাকা আদায়ের পর তা বাদীকে প্রদান করার কথা বলা হয়েছে।

মোঃ আনোয়ার হোসেন মোল্লা ঝালকাঠি সদর উপজেলার বেশাইনখান গ্রামের মৃত আমির হোসেন মোল্লার ছেলে। বর্তমানে ঢাকায় পালাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে মামলার নথি থেকে জানা যায় যে, বিগত ২২/০৫/২০১৮ ইং তারিখ বাদী মোঃ আব্দুল্লাহ আল মামুন, উজিরপুর, বরিশাল এর কাছ থেকে মোঃ আনোয়ার হোসেন মোল্লা ব্যবসায়িক প্রয়োজনে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা ধার নেয়। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় বাদী মোঃ আব্দুল্লাহ আল মামুন তাগাদা দিলে মোঃ আনোয়ার হোসেন মোল্লা ১৮/০৮/২০১৮ ইং তারিখ সোনালী ব্যাংক লিঃ রামপুরা, ঢাকা শাখার তাহার হিসাব নম্বরের অনুকূলে ৭০০০০০/- (সাত লক্ষ) টাকার চেক প্রদান করেন। বাদী উক্ত চেক নগদায়ন করতে গেলে ২৮/০৮/২০১৮ ইং তারিখ ব্যাংক কর্তৃক অপর্যাপ্ত তহবিল মন্তব্যে চেকটি ডিজঅনার হয়।

বাদী মোঃ আব্দুল্লাহ আল মামুন গত ০৩/০৯/২০১৮ ইং তারিখ আসামি আনোয়ার হোসেন মোল্লাকে রেজিস্টার ডাকযোগে উকিল নোটিশ প্রদান করে ০৭/১০/২০১৮ ইং তারিখ মামলা দায়ের করেন। প্রসিকিউশন ডিফেন্সের জেরা শেষে মামলার তদন্ত ও সাক্ষ পর্যালোচনা করে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা ও সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় (The Negotiable Instruments Act, 1881) এর ৩৮ ধারা মতে মোঃ আনোয়ার হোসেন মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লেখিত টাকার সমপরিমাণ অর্থদণ্ড প্রদানের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামী মোঃ আনোয়ার হোসেন মোল্লাহ পালাতক আছেন। আত্মসমর্পণ বা পুলিশ কর্তৃক ধৃত হলে এই সাজা কার্যকর হবে বলে জানা যায়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »