ছাত্রলীগ নেতার বাড়িতে ‘প্রেমিকার’ অনশন, এলাকায় চাঞ্চল্য
প্রকাশ: ৬ জানুয়ারি, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ নেতার বাড়িতে ‘প্রেমিকার’ অনশন, এলাকায় চাঞ্চল্য

ছাত্রলীগ নেতার বাড়িতে ‘প্রেমিকার’ অনশন, এলাকায় চাঞ্চল্য যে বাড়িতে অনশনে অবস্থান করছেন তরুণী, ইনসেটে ছাত্রলীগ নেতা সুমন

শরীয়তপুর: শরীয়তপুরে এক ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে তার ‘প্রেমিকা’ অনশন করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের ছোবাহান্দি গ্রামের আলতাফ মাদবরের বাড়িতে অনশনে অবস্থান নেয় ওই তরুণী।

ওই প্রেমিকের নাম সুমন মাদবর। ছোবাহান্দি গ্রামের আলতাফ মাদবরের ছেলে তিনি। সুমন জাজিরার বিকেনগর বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে প্রেমিক বিকেনগর বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি সুমন মাদবরের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে প্রেমিক সুমন মাদবর ওই তরুণীর বাড়িতে কয়েকবার বেড়াতেও গিয়েছিলেন। পরে ওই তরুণীর বাবা-মাকে বিয়ের আশ্বাস দেয়। এক পর্যায়ে বিয়ের কথা বলতেই প্রেমিক সুমন বিভিন্ন টালবাহানা করতে থাকেন। পরে ওই তরুণী কোনো উপায় না পেয়ে শুক্রবার থেকে সুমনের বাড়িতে এসে অনশন শুরু করেন।

ওই তরুণী বলেন, দীর্ঘ ২ বছর ধরে আমাদের দুজনের প্রেমের সম্পর্ক। আমার পরিবার ও সমাজের সবাই জানে সুমনের সঙ্গে আমার বিয়ে ঠিক। আমাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। সুমন আমাকে প্রতিশ্রুতি দিয়ে এখন বিয়ে করছে না। বাড়িতে ফিরে যাওয়ার কোনো পথ নেই আমার। বিয়ে না করা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাব।

 তবে এ ব্যাপারে অভিযুক্ত সুমন মাদবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহেল বলেন, আমরা খবরটি পেয়েছি এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »