শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জনরোষে হল ছেড়ে পালাল ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জনরোষে হল ছেড়ে পালাল ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলায় মারধরের স্বীকার হন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী। এ ঘটনায় রাতেই জনরোষের মুখে হল ছেড়ে পালিয়ে যান কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলকক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে আনা হয় এবং আপত্তিকর অবস্থার ছবি তোলা হয়। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার আদেশে তাদের সামনেই নির্যাতন করে কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।

ইডেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। এরপরই তার ওপর নেমে আসে নির্যাতন। নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় তারা ক্যাম্পাসে মিছিল বের করে। এ ঘটনায় রাতের আঁধারে জনরোষের মুখে হল ছেড়ে পালিয়ে যান সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।

ঘটনার সত্যতা জানতে সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বারবার ফোন করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বঙ্গমাতা হোস্টেলের তত্ত্বাবধায়ক নাজমুন নাহার বলেন, মূল ঘটনা এখনও জানি না। শুনেছি, এটা ছাত্রলীগের ইন্টারনাল বিষয়। দুই পক্ষই ছাত্রলীগের। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

হামলার ঘটনায় রাত ৩টার দিকে ক্যাম্পাসে আসেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। এ ঘটনায় রাতেই অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ছাত্রলীগের একাংশসহ সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, ৬টি হলের মোট ৩৮টি কক্ষ বর্তমানে রিভার দখলে। প্রতিটি কক্ষে অর্থের বিনিময়ে কমপক্ষে আটজন করে ৩২০ জন ছাত্রীকে রাখছেন রিভা। বিনিময়ে প্রতিমাসে মাথাপিছু সর্বনিম্ন ২ হাজার টাকা করে আদায় করেন তিনি। শুধু সিটভাড়া থেকেই রিভার মাসিক আয় ৫ লাখ ৭৬ হাজার টাকা।

শুধু সিটবাণিজ্য নয়, আগস্ট মাসেই হলের ওয়াইফাই প্রোভাইডারের কাছ থেকে ৩ লাখ টাকা, চারটি হলের ক্যানটিন থেকে ২ লাখ ৪০ হাজার টাকা চাঁদা আদায় করে কলেজ ছাত্রলীগের এ দুই নেত্রী। এই টাকা ভাগাভাগি নিয়েই নেত্রীদের মধ্যে তীব্র অন্তর্কোন্দল সৃষ্টি হয়।

কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য্য সিটবাণিজ্যের বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, সব লেনদেন হয় ব্যাংক ড্রাফটের মাধ্যমে। সিট দখলের সুযোগ নেই।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বারবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তাকে এসএমএস করা হলে তিনি কোনো উত্তরও দেননি।

জানা যায়, পদ লাভের কয়েক মাস পার না হতেই অপকর্মে জড়িয়ে পড়েন রিভা। সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে বেপরোয়া ক্ষমতা দেখানো, রুম দখলে নিয়ে ছাত্রীদের টেনে ছিঁড়ে বের করে দেওয়া, গলায় পা দিয়ে চেপে ধরাসহ নানা হুমকির অডিও ফাঁস হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অডিওতে কলেজ অধ্যক্ষের চেয়েও নিজেকে ক্ষমতাধর বলে দাবি করেন রিভা।

তবে অডিও ভাইরালের পর দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। কিন্তু ক্ষমা চাওয়ার পরেও শোধরাননি রিভা। অডিও ফাঁসের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করতে দুই ছাত্রীকে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেন। এসময় তাদের বিবস্ত্র ভিডিও করে তা ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন রিভা।

উল্লেখ্য, সম্মেলনের প্রায় তিন বছর পর গত ১৩ মে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তামান্না জেসমিন রিভাকে সভাপতি করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বিতর্কিত নেত্রী রিভাকে সভাপতি করায় ওই দিন রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত চলে পদবঞ্চিতদের বিক্ষোভ। এরপরও বহাল তবিয়তে রিভা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »