মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জন্মনিবন্ধনে টাকা নিয়ে ফেরত দিলেন প্রধান শিক্ষক
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ৭:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জন্মনিবন্ধনে টাকা নিয়ে ফেরত দিলেন প্রধান শিক্ষক

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে জন্মনিবন্ধন অনলাইন করার নামে অভিভাবকের কাছ থেকে মোটা অংকের টাকা নিচ্ছেন প্রধান শিক্ষক বিনয় বরণ হালদার। রোববার দুপুরে ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যানের কাছে উপজেলার সেউতিবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বরণের বিরুদ্ধে অভিযোগ করেন অভিভাবক নজরুল ইসলাম।
nagad-300-250

চেয়ারম্যান ডাকলে প্রধান শিক্ষক টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং চেয়ারম্যান মাসুদ করীম ইমনের সামনেই ভুল হয়েছে, আর এ ধরনের কাজ করবে না বলে ওই অভিভাবকের এক হাজার ৯০০ টাকা ফেরত দেন।

সেউতিবাড়ীয়া গ্রামের অভিভাবক নজরুল ইসলাম জানান, আমি সবজি বিক্রি করে সংসার চালাই আমার ছেলের জন্মনিবন্ধন করতে নানা অজুহাতে প্রধান শিক্ষক বিনয় স্যার আমার কাছ থেকে ২ বারে ১ হাজার ৯০০ টাকা নেন। এ বিষয় চেয়ারম্যানের কাছে বললে চেয়ারম্যান ডাকলে স্যার ভুল স্বীকার করে। টাকা ফেরত দেন।

অনলাইনে আবেদনকারী কম্পিউটার অপারেটর এনামুল জানান, ওই প্রধান শিক্ষক এর আগে আমার কাছ থেকে ৩০ থেকে ৩৫ জনের জন্ম নিবন্ধন আবেদন করেছিলেন। অভিযুক্ত প্রধান শিক্ষক সাংবাদিকদের সামনে টাকা ফেরত দিলেও পরে অস্বীকার করেন।

ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন তালুকদার জানান, সেউতিবাড়ীয়া গ্রামের নজরুল ইসলামের ছেলের জন্ম নিবন্ধন করার কথা বলে প্রধান শিক্ষক বিনয় বরণ ১ হাজার ৯০০ টাকা নেন। অভিযোগ প্রমাণ হলে প্রধান শিক্ষক আমার সামনে ভুল স্বীকার করে আর এ ধরনের কাজ করবে না মর্মে টাকা ফেরত দেন; যার তথ্য প্রমাণ আমার কাছে রয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, আমাকে অভিভাবক সুমন হাওলাদার বিষয়টি ফোনে জানিয়েছেন। আমি এ ব্যাপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »