সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জন্মস্থান মৌলভীবাজার, জাতীয় পরিচয়পত্রে ‘ভেনেজুয়েলা’
প্রকাশ: ৩১ জুলাই, ২০২২, ১১:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জন্মস্থান মৌলভীবাজার, জাতীয় পরিচয়পত্রে ‘ভেনেজুয়েলা’

বরিশাল খবর ডেস্ক :

মৌলভীবাজারে অন্তত ১২ জন বাসিন্দার জাতীয় পরিচয়পত্রে সব তথ্য ঠিক থাকলেও জন্মস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। এতে দুর্ভোগে পড়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এনআইডি কার্ড সংশোধনকারীরা।

বড়লেখা উপজেলার তালিমপুর গ্রামের রোমানা বেগম। তিনি এ বিষয়ে বিবিসি বাংলাকে বলেন, “আমার জন্ম হল মৌলভীবাজার, কিন্তু আমি নাকি আমেরিকার ভেনেজুয়েলার নাগরিক হয়ে গেলাম। ভেনেজুয়েলা যে একটা দেশ সেটা আমি আগে জানতাম না। এই দেশ কোথায় তাও আমি জানি না। আমার বাচ্চারা আমাকে বলতেছে আম্মা এখন আমেরিকান হয়ে গেছে।”

তিনি জানান, তার নামের দ্বিতীয় অংশ “বেগম” হলেও আগে পাওয়া জাতীয় পরিচয়পত্রে “আক্তার” লেখা ছিল। সেটি সংশোধন করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “ছোট ছেলেকে স্কুলে ভর্তি করাতে জাতীয় পরিচয়পত্রের দরকার হয়েছিল। এখন বাচ্চাদের ইউনিক আইডি না কি যেন একটা দেওয়া হচ্ছে। সেখানে মায়ের জাতীয় পরিচয়পত্র দিতে হয়। তাই নামটা ঠিক করতে দিয়েছিলাম। আগের পরিচয়পত্রে জেলা মৌলভীবাজারই ছিল। কিন্তু নামের ভুল ঠিক করাতে গিয়ে এখন যেটা হয়েছে সেটা আরও ভয়াবহ।”

এদিকে জেলায় অন্তত ১২ জন সম্পর্কে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বড়লেখা উপজেলা নির্বাচন কার্যালয়। যাদের জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান হিসেবে ভেনেজুয়েলার উল্লেখ করা আছে। একই ভুল আরও হয়েছে কি-না সেটিও খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়।

বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার সাদিকুর রহমান বিবিসিকে বলেন, “মৌলভীবাজার সদর, বড়লেখা উপজেলা এবং জুড়ী উপজেলায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় ডাটা এন্ট্রি অফিসারদের ডাটাবেজে মৌলভীবাজারের জায়গায় ভেনেজুয়েলা হয়ে আছে। কি কারণে এমনটা হয়েছে, ত্রুটিটা কোথায় আমরা এখনো বুঝতে পারছি না। প্রধান কার্যালয়ে সিস্টেম ম্যানেজারকে এ বিষয়ে জানানো হয়েছে।”

তিনি আরও বলেন, “জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজে যে তথ্য থাকে, ভুল সংশোধনের ক্ষেত্রে সেটাই স্বয়ংক্রিয়ভাবে নতুন কার্ডে চলে আসে। এক্ষেত্রে সার্ভারে কোনো গোলমাল নাকি প্রযুক্তিগত কোনো সমস্যা, তা নিয়ে কাজ চলছে।”




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »