শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতির পিতার প্রিয় জায়গা ছিল কক্সবাজার: প্রধানমন্ত্রী
প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতির পিতার প্রিয় জায়গা ছিল কক্সবাজার: প্রধানমন্ত্রী

 কক্সবাজার প্রতিনিধি 

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার প্রিয় জায়গা ছিল কক্সবাজার। তিনি কারাগার থেকে বের হয়েই আমাদের নিয়ে কক্সবাজারে আসতেন। কক্সবাজারের মানুষ আমার হৃদয়ে আছে।

বুধবার বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, যে লক্ষ্য নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিলেন, সেই আদর্শ নিয়ে আমি কাজ করে যাচ্ছি। বাংলার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই, কারণ বারবার ভোট দিয়ে আমাকে বিজয়ী করে জনসেবা করার সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া কেউই এই কক্সবাজার এলাকার উন্নয়ন করেনি। আপনাদের এলাকায় আজ ২৯টি প্রকল্প উদ্বোধন করেছি। ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। করোনার সময় আমরা অনেক প্রকল্প করে দিয়েছি। কক্সবাজার জেলায় আসতে পারিনি, কিন্তু মনটা এখানে পড়েছিল।

আওয়ামী লীগের সভাপতি বলেন, আমরা সরকার গঠনের পর রাস্তাঘাট, সড়ক উন্নয়ন করে মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা কৃষককে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছি। এক কোটি লোক সেই অ্যাকাউন্ট খুলেছেন। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছেন। একটি মানুষও ভূমিহীন থাকবে না। একটি মানুষও গৃহহারা থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না।

তিনি বলেন, ২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন তো? আপনারা দোয়া করবেন। আপনাদের উন্নত জীবন কামনা করি।

শেখ হাসিনা বলেন, আমি জাতির পিতার কন্যা, যতক্ষণ ক্ষমতায় আছি আপনাদের ভালোমন্দ দেখার দায়িত্ব আমার। যাদের জন্য আমার মা-বাবা-ভাইয়েরা জীবন দিয়েছেন, আমি তাদের কল্যাণে কাজ করছি। আমি আমাদের আপনজন হারিয়েছি, আপনাদের মাঝেই আমি আমার আপনজন খুঁজে পেয়েছি।

এর আগে দুপুর ১২টার দিকে পবিত্র কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »