সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতির পিতার সমাধিতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলী
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২২, ১১:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতির পিতার সমাধিতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাঞ্জলী

মারুফ সরকার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দ।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ আলমের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, নবনির্বাচিত সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস বিজয় ও রাশেদুল ইসলাম রাজীব, সাংগঠনিক সম্পাদক অসীম ঘোষ, দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিক, সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি উত্তম কুমার সূত্রধর, সঞ্জীব কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক মেহেদী পারভেজ, মাছুম রানা ও হোসনে আরা নাসরীন দৌলা, সাংস্কৃতিক সম্পাদক এস এম আরিফ, মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা নাসরিন এমিলি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গঞ্জের আলী জীবন, নির্বাহী কমিটির সদস্য, কে এম রফিকুল ইসলাম, হীরা মিয়া, মুনীরুজ্জামান, রেজওয়ানা আফরোজ, বিকাশ সূত্রধর, সিরাজুল ইসলাম, শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি, আব্দুল মতিন, সাধারণ সম্পাদক, নাহিন খান প্রমূখ।
এ ছাড়াও নাট্যচক্রের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, নাট্যাভিনেতা মনজুর আলম রুবেল, রাকিব বান্টি, মানিক প্রামাণিক, প্রদীপ কুমার উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত সভাপতি সেলিনা বেগম স্বপ্না ও সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »