সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় শোক দিবস উপলক্ষে তারেকের ব্যতিক্রম আয়োজন
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২০, ৪:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জাতীয় শোক দিবস উপলক্ষে তারেকের ব্যতিক্রম আয়োজন

মামুনুর রশীদ নোমানী : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রম আয়োজন করেছেন বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাফিন মাহমুদ তারেক। দুই দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া দেশের চলমান করোনা পরিস্থিতিতে শোক দিবসে স্বাস্থ্যবিধি মেনে হাজারো মানুষের মাঝে তবারক বিতরন,কোরআন খানী,মিলাদ মাহফিলের আয়োজন করেন। রোবার বাদ এশা থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে ধাপে ধাপে হাজারো মানুষের মাঝে খাবার বিতরণ করেন সাগরদি আলিয়া মাদ্রাসা মিলনায়তনে।

এ সময় সাফিন মাহমুদ তারেক সকলকে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ বলে জানান।
অনুষ্ঠিত আয়োজনে
২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মোঃ নাজমুল হুদা, সাধারন সম্পাদক সাফিন মাহমুদ তারিক খান,পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক কাওসার হোসেন শিপন,বীর মুক্তিযোদ্ধা আলমগীর মোল্লা সহ ওয়ার্ডের অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন, বরিশাল জেলা ছাত্রলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম শুভ সহ ওয়ার্ড এর অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাফিন মাহমুদ তারেক বলেন, খাবারের আয়োজন করলে যে জনসমাগম হবে তাতে বর্তমান করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই ব্যাপক জনসমাগম এড়াতে স্বাস্থ্যবিধি মেনে অল্প অল্প লোক খাওয়াতে হচ্ছে।

তারেক বলেন, গত শুক্রবার জুমার নামাজের পর আমার ওয়ার্ডের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শনি ও রোববারও মসজিদে মসজিদে  বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন,১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকরা। বঙ্গবন্ধুকে স্মরণ করছে দেশ ও বিদেশের লোকজন। সকলেই শ্রদ্ধা জানাচ্ছেন জাতির জনকের প্রতি।গোটা জাতি আজ শোকাহত।

ব্যতিক্রম উপায়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাফিন মাহমুদ তারেক। তিনি ২৪ নং ওয়ার্ডে দোয়া মাহফিলেরও আয়োজন করেছেন। সেই সঙ্গে স্থানীয়দের খাবারের ব্যবস্থা করেছেন।

তারেকের উদ্যোগটিও প্রশংসিত হয়েছে সর্ব মহলে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »