শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জামালপুরে একদিনে ৮ সন্তানের জন্ম দিলেন দুই নারী
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ৪:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জামালপুরে একদিনে ৮ সন্তানের জন্ম দিলেন দুই নারী

জামালপুরের দুই দম্পতির ঘরে ৮ সন্তান জন্ম নিয়েছে। এর মধ্যে এক দম্পতির এক ছেলে নবজাতক মারা গেছে।

প্রথমে চার সন্তানের জন্ম দেন জামালপুরের আঞ্জুয়ারা বেগম নামের এক গৃহবধূ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে জামালপুরে বেসরকারি হাসপাতাল এপোলোতে সিজারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।

একইদিনে চার সন্তানের জন্ম দিয়েছেন দুলেনা নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে দুলেনার কোলজুড়ে আসে চার সন্তান।

এ নিয়ে জেলায় দুই নারীর একদিনে ৮ সন্তানের জন্ম দেওয়ার ঘটনা ঘটল।

এমন ঘটনাকে বিরল বলছেন জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসক প্রসন দেবনাথ।

তিনি বলেন, একইদিনে দুই নারীর আট শিশু জন্মের ঘটনা জেলায় বিরল। তবে নির্ধারিত সময়ের আগে জন্মগ্রহণ করায় শিশুদের ওজন কম, এতে কিছুটা ঝুঁকিতে রয়েছে তারা।

হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শিউলি খানম বলেন, আমি ১০ বছর ধরে প্রসূতি ওয়ার্ডে দায়িত্ব পালন করছি। এর আগে কখনও একইদিনে দুই নারীর আট সন্তান প্রসবের ঘটনা দেখিনি। বিষয়টি সত্যিই আশ্চর্যজনক।

জানা গেছে, আঞ্জুয়ারা বেগমের চার নবজাতকই কন্যাশিশু। বিয়ের প্রায় ৮ বছর পর মাতৃত্বের সুখ লাভ করলেন আঞ্জুয়ারা। যে কারণে আঞ্জুয়ারা ও তার স্বামী দুই পরিবারই খুবই খুশি।

আঞ্জুয়ারা বেগম জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর-সরিষাবাড়ি এলাকার বাসিন্দা আতাউর হোসেন বাবুর সহধর্মিণী। আতাউর পেশায় একজন কাঠমিস্ত্রী।

গৃহবধুর স্বামী আতাউর হোসেন বলেন, প্রায় ৮ বছর পর আল্লাহর রহমত হয়েছে আমাদের উপর। একসঙ্গে চারটি কন্যা সন্তান দিয়েছেন তিনি। আমি খুব খুশি হয়েছি। তবে আমি খুব গরিব মানুষ। চার সন্তান লালন পালন করা আমার পক্ষে খুবই কঠিন হয়ে পড়বে।

আঞ্জুয়ারার সিজার করা চিকিৎসক ডা. খায়রুল বাশার পলাশ জানান, একসঙ্গে চার শিশুর জন্ম হওয়ায় খুবই খুশি আমরা। চার শিশু ও মা সুস্থ‌্য আছেন।

এদিকে দুলেনার চার সন্তানের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে। তবে ছেলেটি মারা গেছে বলে জানা গেছে। সেই শোক সামলে উঠে খুশি এই দম্পতিও।

দুলেনা জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর মধ্যপাড়া গ্রামের কৃষক সাজু মিয়ার স্ত্রী। সাজু-দুলেনা দম্পতি আগের পাঁচটিসহ মোট ৮ সন্তানের পিতা হতে পেরে আনন্দে আত্মহারা।

এ খুশিতে সাজু মিয়া বলেন, আমার আরও পাঁচটি সন্তান আছে। আজ আরও তিনটি সন্তান পেলাম। মোট আট সন্তানের বাবা হলাম। এ আনন্দ বলে বোঝাতে পারব না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »