সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


জারবেরা চাষে দিন বদলে গেছে মাগুরার শুভর
প্রকাশ: ২০ জানুয়ারি, ২০২৩, ১২:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জারবেরা চাষে দিন বদলে গেছে মাগুরার শুভর

মাগুরা পৌর এলাকায় বেলনগর গ্রামের যুবক শুভ আহমেদ সেই নয়নাভিরাম জারবেরা ফুলের বাগান গড়ে তুলেছেন। শখে নয়; বাণিজ্যিকভাবে এই ফুলের চাষ করছেন তিনি।

৩ বিঘা জমিতে জারবেরা ফুলের ৬টি বাগান তৈরি করেছেন তিনি। এতো বড় বাগানে তিনিসহ কাজ করছেন আরও ১০-১৫ জন স্থানীয় যুবক।

শুভর বাগানে প্রতিদিনই ফুটছে বাহারি সব জারবেরা। এ ফুল চাষে দিন বদলে গেছে এ যুবকের।

স্থানীয়রা বলছেন, যশোর গদখালী ফুলের রাজাধানী হলেও মাগুরাকে জারবেরার রাজধানী বানিয়েছেন শুভ। যা অর্থনীতির চাকাকে আরও সচল করছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় তিন বিঘা জামিতে গড়া শুভ আহমেদের জারবেরা ফুলের বাগান। বাগানজুড়েই ফুটে আছে নানা রঙের ফুল। ফুলে ফুলে উড়ছে রঙিন প্রজাপতিও।

বাগান মালিক শুভ আহমেদ বলেন, আমি একটি বে-সরকারি কোম্পানির চাকরির করার পাশাপাশি ফুলের বাগান করার স্বপ্ন দেখি। মূলত সেখান থেকে প্রথমে ছোট পরিসরে বাগান করলেও এখন তার পরিধি বেড়েছে। জারবেরা ফুলের বাগান রয়েছে ৬টি।

কেমন আয় হয় প্রশ্নে খুশি এ ফুলচাষী। তিনি বলেন, আমার বাগানের ফুল বিয়ে,জন্মদিন পহেলা বৈশাখ,জাতীয় অনুষ্ঠান,বড়দিন ও নববর্ষসহ সব উৎসবে এ ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। ঢাকা আগারগাঁওয়ে,রামপুরা, চিটাগাংয়ের আড়তদাররা এ ফুল নিয়ে যায়। বাজার মূল্য ভালো থাকায় প্রতি ১ হাজার ফুল ১৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় বিক্রি হয়। এখানে খুচরা জারবেরা ফুলের একটা স্টিকের দাম ১২ টাকা থেকে ১৪ টাকা। আমার বাগানে ৬ রঙের ফুল রয়েছে।

ফুল বাগানের মালি সেলিম শেখ বলেন, বাগানে ১০জন শ্রমিক কাজ করেন। বাজারে চাহিদা কথা মাথায় রেখে ভোর থেকে বাগানেই কাটে সময়। ভোর থেকে বিকাল পযন্ত জারবেরা ফুলের তোড়া বাঁধি। তবে ঘন কুয়াশা আর তীব্র ঠাণ্ডায় ফুলের উৎপাদন একটু কম হচ্ছে। আবহাওয়া একটু ভালো হলে উৎপাদন বাড়বে।

মাগুরায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো:রফিকুজ্জামান বলেন, বেলনগর গ্রামে বাণিজ্যকভাবে জারবেরা  ফুলের চাষ করে সফল হয়েছে শুভ আহমেদ। তাকে দেখে ওই এলাকার অনেক যুবক ফুল চাষে আগ্রহী হচ্ছেন। তাছাড়া ফুলের চাষ করে দেশের অর্থনীতির চাকা আর সচল রাখছেন এ যুবক। সত্যি শুভ আহমেদ প্রশংসার দাবি রাখেন। আমরা তাকে ফুল চাষের সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »