শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জায়গা খালি নেই যশোরের কোয়ারেন্টিন কেন্দ্রগুলোতে
প্রকাশ: ২ মে, ২০২১, ৬:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জায়গা খালি নেই যশোরের কোয়ারেন্টিন কেন্দ্রগুলোতে

যশোর জেলা প্রতিনিধি : ভারতফেরতদের যশোরের ২৯টি আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। তবে, ভারত থেকে যে সংখ্যক মানুষ ফেরত আসার কথা ছিল ফিরেছেন তার চেয়ে বেশি।
ফলে জেলার কোয়ারেন্টিন কেন্দ্রগুলো পরিপূর্ণ হয়ে ওঠেছে। এ অবস্থায় ফেরত আসা যাত্রীদের পাঠানো হচ্ছে খুলনা-সাতক্ষীরা-ঝিনাইদহ ও নড়াইলে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভারতের নতুন ধরনের করোনা যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য স্থলপথে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ১৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় ভারতে আটকেপড়া ১ হাজার ২শ মানুষ দূতাবাসের বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন। এর মধ্যে শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত যশোরের বেনাপোল হয়ে ৭৫ জন দেশে ফিরেছেন। এ নিয়ে গত ৫ দিনে ৭৭১ জন বিশেষ ব্যবস্থায় ভারত থেকে দেশে ফিরলেন।
গত ৫ দিনে যারা দেশে ফিরেছেন তাদের মধ্যে করোনা ‘পজিটিভ’ ব্যক্তি আছে ১৫ জন। তাদের যশোর জেনারেল হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও সম্প্রতি দুইজনের মরদেহ দেশে এসেছে। ভারত থেকে ফেরা করোনা নেগেটিভ ব্যক্তিদের বেনাপোল ও যশোর শহরের আবাসিক হোটেল এবং ঝিকরগাছার গাজীর দরগা মাদ্রাসায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
যশোরে এক হাজার ব্যক্তিকে রাখার মতো ব্যবস্থা রয়েছে। যেভাবে ভারত থেকে মানুষ এসেছে তাতে শুক্রবার দুপুরেই যশোরের সব কোয়ারেন্টিন সেন্টার পূর্ণ হয়ে যায়। এমন অবস্থায় জেলা করোনা কমিটি জরুরি সভার আয়োজন করে। সেখানে দুই শতাধিক ভারতফেরত যাত্রীকে যশোরের পাশের ৪টি জেলায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
যশোরের জেলা প্রশাসক ও জেলা করোনা কমিটির আহ্বায়ক তমিজুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, ‘ভারত থেকে যে পরিমাণ যাত্রী ফেরত আসার কথা আমরা চিন্তা করছিলাম তার থেকে অনেক বেশি লোকজন আসছে। বেনাপোলের হোটেলগুলো পূর্ণ হয়ে গেছে। ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ এতিমখানা ও মাদ্রাসার ভবনও পূর্ণ হয়ে গেছে। সেখানে ২০২ জনকে রাখা হয়েছে। যে কারণে ভারত থেকে ফেরত আসাদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে এবার তাদের খুলনা-সাতক্ষীরা-ঝিনাইদহ ও নড়াইলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সেখ সালাউদ্দিন শিকদার বলেন, যেসব স্থানে ভারত ফেরত যাত্রীদের রাখা হয়েছে সেসব স্থানে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। ১৪ দিন অবস্থানের পর করোনা নেগেটিভ সনদ প্রাপ্তি সাপেক্ষে এসব যাত্রীদের নিজ বাড়ির উদ্দেশে যেতে দেওয়া হবে।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, দেশে ফেরার জন্য বাংলাদেশ দূতাবাস থেকে আরও ১ হাজার ২০০ জনকে বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৫ জন শুক্রবার ফিরেছেন। যশোরে কোয়ারেন্টিন সেন্টারে জায়গা সংকট দেখা দেওয়ায় ভারত ফেরতদের পাশের ৪ জেলায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »