শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের প্রার্থী করেনি আওয়ামী লীগ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ২:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহীদের প্রার্থী করেনি আওয়ামী লীগ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দল সমর্থিত একক প্রার্থীর পক্ষে সবার ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ‘বিদ্রোহী প্রার্থী’ না হওয়ার বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দল থেকে যাকেই প্রার্থী করা হোক না কেন, তার বিরোধিতা করা যাবে না। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রধানমন্ত্রী এসব বলেন। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৈঠকে ৬১ জেলা পরিষদের মধ্যে ৬০টিতে দল সমর্থিত একক প্রার্থী চূড়ান্ত করা হয়। শুধুমাত্র সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। এখানে প্রার্থিতা উন্মুক্ত রাখা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হওয়া ১১ জনের কাউকে এবার দলীয় প্রার্থী করা হয়নি। দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে আওয়ামী লীগ আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে, বিদ্রোহী কাউকে দলীয় মনোনয়ন কিংবা সমর্থন দেওয়া হবে না। আগামী ১৭ অক্টোবর ৬১ জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার ৬১ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী ছিলেন ৫০০ নেতা। দলীয় সমর্থন বঞ্চিত হয়ে অনেকে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের একজন সদস্য জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে বহিষ্কার করা হবে। এদিকে বিএনপি, জাতীয় পার্টি (জাপা)সহ অধিকাংশ রাজনৈতিক দল জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »