সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জ্ঞানহীন জাতির দুর্ভোগ আর মৃত্যুই শেষ পরিণতি!
প্রকাশ: ১৯ মে, ২০২০, ১:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জ্ঞানহীন জাতির দুর্ভোগ আর মৃত্যুই শেষ পরিণতি!

জ্ঞানহীন জাতির দুর্ভোগ নিরন্তর লেগে থাকে। কারন, এরা কোখনোই শোধরাতে চায়না। নিজের মধ্যে থাকা অজ্ঞতার জালে আবদ্ধ থেকেই এরা সুখের আশায় দিন গোনে। উপরের ছবিটি আজকের মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের। এই প্রকট মহামারী করোনা ভাইরাসের ভয়াবহ অবস্থার মধ্য কিভাবে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যকেও মৃত্যুর দুয়ারে পৌছিয়ে ঈদের আনন্দে ভাগাভাগি করতে নিজের স্থান ত্যাগ করে? ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ঐকান্তিকতা এবং দক্ষ প্রায়োগিক কাঠামোর পরিপূর্ণ অনুশীলনের ওপরেই একটি সফল রাষ্ট্র তথা সমাজ মজবুত ভিতের ওপর আরোহণ করে। এই তিনটি নিয়ামকের মধ্যে প্রথমে ব্যক্তিকেই সঠিকভাবে গড়ে তোলা জরুরী এবং একজন সচেতন মানুষ তৈরির পেছনে পরিবারের চেয়ে বড় ভূমিকা কেউই পালন করতে পারে না। অনেকেই যে কোনো সমস্যার তৈরির পেছনে সরকারের বা বিশেষ কোনো গোষ্ঠী বা দলের দ্বায় মনে করে। এই দূরাবস্থার জন্য কি শুধু সরকার দ্বায়ী? না নিজের মধ্যে থাকা একঘেয়েমি মনোভাব ও অজ্ঞতাও? সমাজের কিছু মানুষ নিজের দূরাবস্থার জন্য নিজের ভুলের কারণ অনুসন্ধান না করে সরাসরি অন্যের বিরোধিতায় নামে। আপনি নিজে ভুলের মধ্যে থেকে কোনোভাবেই এর জন্য সরকারকে দোষারোপ করার অধিকার রাখেন না। কেননা কোনো সরকারই আপনাকে অন্যায্য কর্ম থেকে ততক্ষণ পর্যন্ত বিরত রাখতে পারেনা যতক্ষণ না আপনি নিজেই রাষ্ট্র ও জনগণের জন্য কাজ না করেন। আপনি ঈদে বাড়ি যাচ্ছেন অন্য দশটি মানুষের জন্য ভয়ংকর মূর্তি হয়ে, এতে লাভ কি? নাকি আপনি অনেক এগিয়ে গেলেন অন্যকেও মৃত্যুর দুয়ারে পৌছিয়ে? যেখানে পূর্বেই সরকারিভাবে এ বছর ঈদে নিজ নিজ স্থান ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে কেনো আপনি অতি দাম্ভিকতা প্রদর্শন করে সমাজের তথা রাষ্ট্রের জন্য হুমকি বয়ে আনছেন এবং এরপরেও বলবেন সরকার আপনাকে যথাযথ মূল্যায়ন করেনি। আগে নিজের মধ্যে থাকা অজ্ঞতা ও দ্বায়িত্বহীতা দূর করুন পরে সরকারের সমালোচনা করুন। তাহলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যা সহজেই দূর করা সম্ভব হবে। নচেৎ আপনারই সর্বনাশ হবে সবথেকে বেশি।

লেখক: মো:খলিলুর রহমান।
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
ইমেইল:khaliljhalakathi@gmail.com




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »