শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝাঁজ কমেছে কাঁচা মরিচের
প্রকাশ: ৮ আগস্ট, ২০২২, ১:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝাঁজ কমেছে কাঁচা মরিচের

প্রতিনিধি

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে। প্রতি কেজি কাঁচা মরিচ বন্দর অভ্যন্তরে পাইকারি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে।

দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে শনিবার থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। গত দুই দিনে হিলি বন্দর দিয়ে ১৬টি ট্রাকে ১০৪ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করা হয়েছে।

বিজ্ঞাপন

এসব কাঁচা মরিচ আমদানি করছেন হিলি শিপিং ট্রেডার্স ও সততা বাণিজ্যালয় নামের দুই ব্যবসাপ্রতিষ্ঠান। ভারতের বিহার রাজ্য থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। দুই দিনের আমদানিতেই কেজিতে কমেছে ৪০ থেকে ৫০ টাকা।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের দামের ঊর্ধ্বগতির কারণে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। হিলি স্থলবন্দরে দুই আমদানিকারক ব্যবসাপ্রতিষ্ঠান কাঁচা মরিচ আমদানি করছে। এতে হিলি বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে। বতমানে প্রতি কেজি কাঁচামরিচ পাইকারি ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এখান থেকে মরিচ দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছে পাইকাররা। ভারতীয় কাঁচা মরিচ আমদানির কারণে বাজারে ৪০ থেকে ৫০ টাকা কমে মরিচ বিক্রি হচ্ছে।

হিলি বন্দরের কাঁচা মরিচ আমদানিকারক ও পৌর মেয়র জামিল হোসেন বলেন, ভারতের বিহার রাজ্য থেকে আমদানি করা এসব কাঁচা মরিচ প্রতি মেট্রিক টনের এলসি ভ্যালু দেখানো হয়েছে ১৫০ থেকে ২০০ মার্কিন ডলার। তবে কাস্টমসে শুল্কায়ন হচ্ছে প্রতি মেট্রিক টন ৫০০ মার্কিন ডলারে। ফলে প্রতি কেজি কাঁচা মরিচ আমদানিতে ব্যবসায়ীদের শুল্ক গুনতে হচ্ছে ২৮ টাকা।

আমদানিকারক বাবলু বলেন, সরকারি শুল্ক কম হলে এবং এলসি ভ্যালু ডলারে কাস্টমসে শুল্কায়ন করা হলে দাম আরো কমবে। আমদানিসহ সব খরচ দিয়ে প্রতি কেজি কাঁচা মরিচ দেশে এনে খালাস করতে ১২০ থেকে ১২৫ টাকা খরচ পড়ছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »