মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝালকাঠি থানা থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসমী ফের আটক :পুলিশের দ্বায়িত্বে অবহেলার অভিযোগ
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৩, ১:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ঝালকাঠি থানা থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসমী ফের আটক :পুলিশের দ্বায়িত্বে অবহেলার অভিযোগ

মামুনুর রশীদ নোমানী : ঝালকাঠির ডিবি পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে ঝালকাঠি সদরের
৯নং ওয়ার্ডের পূর্ব ষ্ট্যান্ড রোডের এমরান হাওলাদারের মুদী দোকানের পূর্ব পাশের গলি
থেকে দুইশত গ্রাম গাজাসহ
র মাথায় হইতে ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ পোনাবালিয়ার আলমগীর হাওলাদারের পুত্র মোঃ আসিফ হাওলাদারকে আটক করে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মনিরুজ্জামান ।এ সময় তার সাথে ছিলেন জেলা গোয়েন্দা শাখার একটি দল ।
গাজাসহ আটক আসিফ হাওলাদারকে ১৫ জুলাই রাত ১১টার সময় ঝালকাঠি থানায় হস্তান্তর করে।

হস্তান্তরের পরে সুযোগ বুঝে ১৬ জুলাই সকাল ৬টার সময় আসামী আসিফ হাওলাদার থানা থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, বিভিন্ন স্থানে থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ জুলাই সকাল সাড়ে দশটার দিকে আটক করে থানা থেকে পালিয়ে যাওয়া আসিফ হাওলাদারকে।

সুত্র জানায়,পালিয়ে যাওয়া আসামী আসিফকে তার অভিভাবকরাই পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে পুলিশ বলেছে আমরা অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়া আসামীকে আটক করেছি।

এ ব্যাপারে ঝালকাঠি বারের সদস্য মানিক লাল আচার্য্য জানান, থানা থেকে আটক আসামী পালিয়ে যাওয়ার ঘটনা থানা কর্তৃপক্ষের দুর্বল নিরাপত্তার বহিঃপ্রকাশ।পুলিশের ব্যর্থতা ও দ্বায়িত্বহীনতার কারনেই আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পায়। আসামি পালিয়ে যাওয়ার সময় যারা দ্বায়িত্বে ছিল তাদেকে দ্বায়িত্বে অবহেলার কারনে বিচারের আওতায় আনা হলে ভবিষ্যতে এ রকম ঘটনা ঘটবেনা বলে তিনি মনে করেন।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান , আসামীর বয়স কম হওয়ায় হাজতখানায় রাখা হয়নি ।হেল্প ডেস্ক রুমে রাখা হয়েছিল। সুযোগ বুঝে পালিয়ে যায়।পরে অনেক স্থানে তল্লাশী করে আবার আটক করা হয়েছে।

এ ব্যাপারে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিতুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া আসামীকে উদ্ধার করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »